এক্সপ্লোর

Chinmoy Krishna Das : 'ডায়াবেটিস, শ্বাসকষ্টে ভুগছেন', তা সত্ত্বেও আজ জামিনের আর্জি নাকচ চিন্ময়কৃষ্ণর

Chinmoy Krishna Das Bail Plea : আজ, বুধবার ১১ ডিসেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনতে আর্জি করা হয়। কিন্তু সে আবেদনও নাকচ করে দেয়  আদালত। 

ঢাকা : ঘুরে গিয়েছে সপ্তাহর পর সপ্তাহ। কিন্তু তিনি রয়েছেন জেলের আঁধারেই। গত ৩ ডিসেম্বর তাঁর জামিন মামলার শুনানি হয়নি। কারণ, প্রথম দিন যে ৫০ জন আইনজীবী ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে দাঁড়িয়ে ছিলেন, তাঁদের কেউ হাজির ছিলেন না আদালতে। বাংলাদেশে তৈরি হয়েছিল ত্রাসের পরিবেশ। চিন্ময়কৃষ্ণের এক আইনজীবীর ওপর ভয়াবহ আক্রমণ হয়, তারপর আর কেউই আদালতে ছিলেন না শুনানির দিন। এরপর আজ, বুধবার ১১ ডিসেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনতে আর্জি করা হয়। কিন্তু সে আবেদনও নাকচ করে দেয়  আদালত। 

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, অবসরকালীন চট্টগ্রাম মহানগর দায়রা আদালত এই নির্দেশ দিয়েছে। চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ । মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে আদালতে আসেন চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী। আইনজীবী বলেন, মিথ্যা মামলায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে  গ্রেফতার করা হয়েছে। তাঁর আইনজীবী আদালতে জানান, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট-সহ বিভিন্ন রোগে আক্রান্ত চিন্ময়কৃষ্ণ। তাই তাঁকে যেন জামিন দেওয়া হয়। কিন্তু তাঁর আর্জি কানেই তোলেনি আদালত।  

প্রথম আলো সূত্রে খবর,  আদালতে তাঁর আইনজীবী আর্জি জানান, মিথ্যা ও বানানো মামলায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন সন্ন্যাসী। তা ছাড়া তিনি ডায়াবেটিস, শ্বাসকষ্ট-সহ বিভিন্ন রোগে আক্রান্ত। নিরাপত্তা কারণে ৩ ডিসেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশীষ শর্মা শুনানিতে অংশ নিতে পারেননি। পাল্টা সরকারি আইনজীবী বলেন, চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশীষ শর্মাও হাজির নেই। মামলা লড়ার জন্য রবীন্দ্র ঘোষকে লিখিত কিছু দেননি শুভাশীষ শর্মা। এরপরই, আদালত আইনজীবী রবীন্দ্র ঘোষের করা আবেদন খারিজ করে দেন। 
২৫ নভেম্বর, রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। পরের দিন, চট্টগ্রাম আদালতে পেশ করার পর তাঁর জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। এর ১ সপ্তাহ পর মঙ্গলবার ফের তাঁর জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, তাঁর হয়ে কোনও আইনজীবী আদালতে উপস্থিত না থাকয় এক মাস পিছিয়ে যায় সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Weather Update: কাল থেকে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীতের পূর্বাভাস এই জেলাগুলিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget