এক্সপ্লোর

India Pakistan News : আজ থেকে ওড়ানো যাবে না ড্রোন, বন্ধ বাজি পোড়ানো.... একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি এই জেলায়

India Pakistan Tension : জেলা ম্যাজিস্ট্রেটের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু বিষয় নিয়ন্ত্রণ করা হচ্ছে, যার কঠোরভাবে পালন করা জরুরি। 

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। সন্ধে নামলেই শহরে শহরে ব্ল্যাকআউট। বাজছে সাইরেন। ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়ছে ড্রোন। গুলি, গোলা, শেলের আক্রমণ চালিয়েই যাচ্ছে পাক সেনা। রাডারে নজর রেখে ভারতের আকাশ সীমায় ঢুকে পড়া প্রতিটি ড্রোনকে টার্গেট করে করে ধ্বংস করছে ভারতের সেনারা। কঠিন এই পরিস্থিতিতে হরিয়ানার গুরুগ্রাম ও সিরসা জেলা প্রশাসন কিছু বিশেষ সুরক্ষা সতর্কতা জারি করেছে। গুরুগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু বিষয় নিয়ন্ত্রণ করা হচ্ছে, যার কঠোরভাবে পালন করা জরুরি। 

নোটিশ জারি করে গুরুগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট অজয় কুমার লিখেছেন, "সম্প্রতি পহেলগাঁও হামলা ও চলমান ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ধারা ১৬৩ অনুসারে, ৯ মে থেকে ৭ জুলাই ২০২৫ পর্যন্ত গুরুগ্রামে নিম্নলিখিত কাজগুলি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।"

জেনে নিই কোন কোন কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত 

- আকাশে ড্রোন ওড়ানো 
- মাইক্রো লাইট এয়ারক্রাফ্ট চালানো 
- গ্লাইডার/পাওয়ার গ্লাইডার ব্যবহার করা 
- হট এয়ার বেলুন রাইড
- ড্রোন কাইট 
- চাইনিজ মাইক্রো লাইট ব্যবহার
- উৎসবের সময় আতশবাজি ও পটকা জ্বালানো 

জেলা ম্যাজিস্ট্রেট অজয় ​​কুমার একটি বিবৃতিতে জানিয়েছেন, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার ফলে উদ্ভূত বর্তমান পরিস্থিতিতে কিছু নিয়ম মেনে চলতেই হবে। প্রশাসনের কাছে খবর আছে, গুরুগ্রামে কোনও কোনও সমাজবিরোধী বা সন্ত্রাসকামী গোষ্ঠীরা  বিস্ফোরক পদার্থ, ড্রোন, মাইক্রোলাইট বিমান, গ্লাইডার/পাওয়ার গ্লাইডার, হট এয়ার বেলুন, ঘুড়ি ওড়ানো এবং চিনা মাইক্রোলাইট ব্যবহার করতে পারে। 

নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের ফলে ব্যবস্থা
প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, লঙ্ঘন করলে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ধারা ২২৩ অনুসারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপ সন্ত্রাসবাদ রোধ এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য নেওয়া হয়েছে। আসুন সতর্ক থাকি এবং সবার নিরাপত্তার জন্য সহযোগিতা করি। 

সিরসা জেলা প্রশাসনের পরামর্শ
এদিকে, সিরসা জেলা প্রশাসনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর মাধ্যমে পরামর্শ জারি করেছে। সিরসা জেলা প্রশাসন কর্তৃক জারি করা নোটিশে লেখা আছে, "সকল নাগরিক রাতে ঘরে থাকুন এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যান। কোথাও কোনো ধরণের আলো জ্বালানো যাবে না। কোনো গুজবের দিকে নজর দেবেন না, ভয় পাবেন না। জেলা প্রশাসন কর্তৃক সময় সময় জারি করা আনুষ্ঠানিক সূচনার দিকেই নজর দিন। জেলায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget