এক্সপ্লোর

Dev Diwali: ১০ লক্ষ প্রদীপে কাশীতে দেব দীপাবলি পালন! দেবভূমের সৌন্দর্য্যে 'মোহিত' মোদিও

Kashi Dev Diwali Celebrated: প্রদীপের আলোক মালায় সেজে উঠল কাশীর একাধিক ঘাট। এই উৎসব পালনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল কাশী।

কাশী:  হিন্দু সংস্কৃতিতে কার্তিক পূর্ণিমায় গঙ্গা স্নানের গুরুত্ব অপরিসীম। কথিত আছে আধ্যাত্মিক এবং শারীরিক শক্তি সঞ্চয়ের জন্য সর্বশেষ মাস হল কার্তিক মাস। এই মাসের পূর্ণিমায় মহাদেব অর্ধনারীশ্বর রূপে বধ করেছিলেন ত্রিপুরাসুরকে। এই ঘটনার পর থেকেই শিবকে ত্রিপুরারী বলে ভূষিত করেছিলেন স্বয়ং বিষ্ণু। এই দিনে দেব দীপাবলি পালন করা হয় একাধিক জায়গায়।                            

সেই উপলক্ষে প্রদীপের আলোক মালায় সেজে উঠল কাশীর একাধিক ঘাট। এই উৎসব পালনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল কাশী। দীপাবলির পর কাশীতে এই উৎসব পালন করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে প্রায় ১০ লক্ষ প্রদীপে সেজে উঠল কাশীর ৮৪টি ঘাট। প্রসঙ্গত, ভারতের আধ্যাত্মিক রাজধানী বলা হয় বারাণসীকে। সেখানে শুধুমাত্র দেশের নয়, বিদেশের বহু পর্যটকরাও ভিড় জমান। গত দু’বছর করোনার কারণে সেভাবে এই দীপাবলি উৎসব পালন করা যায়নি। তাই এবছর যেন বাড়তি উন্মাদনা ছিলই। 

কাশীর দেব দীপাবলি সারা বিশ্বে বিখ্যাত। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কার্তিক পূর্ণিমাতে উদযাপিত এই মহা উৎসবের নাম দেব দীপাবলি। মনোরম দৃশ্য দেখতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটকও এসেছে কাশীতে। আঁধার নামতেই প্রদীপের আলোক মালায় সেজে উঠল দেবভূমি। সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। 

আরও পড়ুন, বারাণসীতে দেব দীপাবলি, ১০ লক্ষ প্রদীপে আলোকিত ঘাট, দেখুন সেই ছবি

এই ছবি দেখে মোহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। টুইটারে সেই ছবি শেয়ারও করেছেন তিনি। মোদি লিখেছেন, "কাশীর এই অসাধারণ এবং অলৌকিক দেব দীপাবলী অভিভূত করেছে। এই প্রাচীন এবং পবিত্র নগরীতে উৎসবের কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য।"             

 

শুধু প্রদীপ নয়, এই উপলক্ষে কাশী বিশ্বনাথ ধামকে ফুল এবং মালা দিয়ে সাজানোর প্রস্তুতি চলছে। এমনিতেই কাশী বিশ্বনাথ ধাম তৈরির পর বারানসীতে পর্যটকদের ভিড় বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে ২০২২ এই লক্ষাধিক ভক্তের সমাগম ঘটতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
ABP Ananda Top 10, 31 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 31 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget