এক্সপ্লোর

ভিসা দিতে চূড়ান্ত কড়াকড়ি, 'বিদ্বেষের' আবহে ভারতকে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ দেওয়ার সিদ্ধান্তও প্রত্যাহার বাংলাদেশের

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়াতে বাংলাদেশের কাছে আবেদন করেছিল ভারত। তার অনুমতিও মেলে হাসিনার সময়ে।

 


ভারত-বিরোধিতার  আরও সুর চড়াল ইউনূস সরকার। বিদ্বেষের প্রকাশ হল আরও তীব্র। আগেই বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আভাস পাওয়া গিয়েছিল , আর এবার ভারতকে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ দেওয়ার সিদ্ধান্ত সরকারি ভাবে প্রত্যাহার করা হল। হাসিনার আমলে  ‘ব্যান্ডউইথ ট্রানজিট’হিসেবে বাংলাদেশের ভূমি ব্যবহার করার অনুমতি মেলে ভারতের। কিন্তু সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল ইউনূস সরকার।  

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়াতে বাংলাদেশের কাছে আবেদন করেছিল ভারত। তার অনুমতিও মেলে হাসিনার সময়ে। ভারতের সেভেন সিস্টারের রাজ্যগুলিতে, অর্থাৎ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড এবং মেঘালয় ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা দৃঢ় করতেই ট্রানজিট রুট হিসাবে বাংলাদেশের জমি ব্যবহার করতে চেয়েছিল ভারত। তার ফলে এই অঞ্চলগুলিতে উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা দেওয়া যেত।  হাসিনার দেওয়া সেই অনুমতি এখন বাতিল করে দিল ইউনূস সরকার। 

ইউনূস সরকার সূত্রের খবর, এই ধরনের ট্রানজিটের অনুমতি দিলে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে। অন্যদিকে ভারত নিজেকে শক্তিশালী হাব হিসেবে প্রতিষ্ঠিত করবে।  

অন্যদিকে ভারত বিদ্বেষের সুর চড়িয়ে ইদানিং ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রেও প্রবল কড়াকড়ি করছে বাংলাদেশ। ভারতের সঙ্গে বাড়ছে 'দূরত্ব', পড়শি দেশে আরও 'কাছাকাছি' এখন পাকিস্তান!তাই পাকিস্তানের জন্য ভিসার শর্ত শিথিল করেছে তারা,অন্যদিকে ভারতীয়দের জন্য কড়াকড়ি বেড়েছে ভিসা দেওয়ার ক্ষেত্রে। সূত্রের খবর, ভারতীয়দের জন্য ভিসার সংখ্যা কমাচ্ছে বাংলাদেশ। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন থেকে ভারতীয়দের জন্য ভিসার সংখ্যা সীমিত করেছে ঢাকা। ঢাকা থেকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনকে নির্দেশও দেওয়া হয়েছে এই বিষয়ে।  খবর সূত্রের। 

ভারত-বাংলাদেশ সীমান্তে দু'দিকেই দ্রুত বাড়ছে তৎপরতা। হঠাৎ গোপন নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ। গোয়েন্দা সূত্রে দাবি, এই মুহূর্তে সতর্ক BSF। সীমান্তে চালানো হচ্ছে বিশেষ নজরদারি। সীমান্তের পরিস্থিতি নজরে রাখছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। সীমান্তে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই বিশেষ নজর রাখা হচ্ছে পাচারকারী, জাল নোট কারবারিদের ওপর ।  

আরও পড়ুন :

'শাড়ি পোড়ানো যায়, ইতিহাস নয়', বাংলাদেশের স্বাধীনতা লাভে ভারতের ভূমিকা মনে করালেন সুমন দে 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget