এক্সপ্লোর

Sheikh Hasina Verdict : 'ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী হামলা', শেখ হাসিনার ফাঁসির সাজা

জুলাই হত্যাকাণ্ডের মাশেখ হাসিনার ফাঁসির সাজা বাংলাদেশের আদালতের। হাসিনার সঙ্গেই ফাঁসির নির্দেশ বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীরও।

শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশ আদালত।  এরপর তাঁকে মৃত্যু দণ্ডের সাজা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশ আদালত। ১ মাস ধরে সওয়াল-জবাবের পর শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আদালত। গত বছর ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে শেখ হাসিনাকে। মূলত শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ আদালতে শুনানি চলছিল। গত অক্টোবরে সওয়াল জবাব শেষ হয়। আজ, ১৭ নভেম্বর ছিল সাজা ঘোষণারই দিন। এই রায়দান ঘিরে কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলা দেশ। চলছে প্রবল বিক্ষোভ। অগ্নিসংযোগ, বোমা নিক্ষেপ চলছে । 

কার কী শাস্তি ? 

এদিন নির্দিষ্ট সময় মামলার রায়দান শুরু হয়। রায় পড়ে শোনাচ্ছিলেন বিচারপতি। রায়ে ট্রাইব্যুনাল বলে, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একটি অভিযোগে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেখ হাসিনার আমলের আইজি চৌধুরী আবদুল্লা আল মামুনকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিয়েছে। হাসিনার ক্ষমতাচ্যুতির পর আল-মামুন রাজসাক্ষী হন। কঠোর নিরাপত্তার মধ্যে তিনি রাজ সাক্ষী দেন।  বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, ২০১০ সালে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার পর মামুনই প্রথম অভিযুক্ত যিনি রাজ সাক্ষী হন।

বিচারপতি বলেন, ২০২৪ সালের জুলাই থেকে অগাস্টের মধ্যে সংঘটিত বিক্ষোভের সময় পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়ে পড়ে। হিংসার বলি হয়  প্রায় ১,৪০০ জন ।  ২,৪০০ জনেরও বেশি আহত হয়। বিচারপতি তাঁর রায়দানে বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎকালীন শেখ হাসিনা সরকার অস্ত্র ব্যবহার করে। বিক্ষোভকারীদের থামাতে হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়, যার ফলে দেশের অনেক জায়গায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং পরিস্থিতি আরও খারাপ হয়। এর পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন।

সোমবার বিচারপতি মোহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা সরাসরি সম্প্রচার করা হয়। বিচারকরা মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার জন্য ৪৫৩ পৃষ্ঠার রায়কে ছয়টি ভাগে বিভক্ত করে পাঠ করেন। 

যে পাঁচটি অভিযোগ ছিল হাসিনার বিরুদ্ধে, সেগুলি হল - 

প্রথম : বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের হত্যার অভিযোগ
দ্বিতীয় : হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ
তৃতীয় : আন্দোলনকারী ছাত্রদের খুনের অভিযোগ
চতুর্থ : হিংসায় প্ররোচনামূলক বয়ান দেওয়ার অভিযোগ
পঞ্চম : মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার অভিযোগ     

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget