এক্সপ্লোর

Bangladesh Unrest : ভয়ঙ্কর বর্বরতা বাংলাদেশে ! হিন্দু যুবকের পর নৃশংস হত্যা সাংবাদিককে

Sharif Hadi Death : আবারও একইরকম উত্তেজনা ছড়াল পদ্মাপারে। এবার ভয়ঙ্কর ভাবে মারা হল হিন্দু ধর্মাবলম্বী এক কারখানার মজুরকে। খুন হয়ে গেলেন এক সাংবাদিকও। 

কলকাতা : এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। নৈরাজ্যের দেশ বাংলা দেশ। ২০২৪ এর অগাস্টে হাসিনা সরকারের পতনের পর বেনজির বিশৃঙ্খলা দেখা গিয়েছিল বাংলাদেশে। বেনজির আক্রমণের শিকার হয়েছিল আওয়ামি লিগের সমর্থক থেকে সংখ্যালঘুরা।  আগুন নিভতে সময় লেগে গিয়েছিল বেশ কয়েক মাস। আবারও একইরকম উত্তেজনা ছড়াল পদ্মাপারে। এবার ভয়ঙ্কর ভাবে মারা হল হিন্দু ধর্মাবলম্বী এক কারখানার মজুরকে। খুন হয়ে গেলেন এক সাংবাদিকও। 

বৃহস্পতিবার রাত থেকেই আগুন জ্বলছিল বাংলাদেশ জুড়ে। পাথর , আগুন নিয়ে দুই  সংবাদমাধ্যমের দফতরে চড়াও হন দুষ্কৃতীরা।  হামলার পর এবার খুন হলেন এক সাংবাদিক। বাংলাদেশের খুলনায় গুলি করে হত্যা করা হয় এক সাংবাদিককে। নিহতের নাম ইমদাদ উল হক মিলন। শ্যুটআউটের ঘটনায় আহত হন আরও একজন। আহতের নাম দেবাশিস। পেশায় হোমিওপ্যাথ চিকিৎসক তিনি। বৃহস্পতিবার রাতে এই শ্যুটআউটের ঘটনা ঘটে।  ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর উত্তাল বাংলাদেশ। জানা গিয়েছে মৃত সাংবাদিক ওই জনরোষেরই শিকার।  জানা গিয়েছে ‘বর্তমান সময়’ নামে এক পত্রিকায় কাজ করতেন ইমদাদুল । তিনি সেখানকার এক  প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। 

গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যু ঘিরে অশান্তির আগুনে পুড়ে ছাই বাংলাদেশের বহুল প্রচলিত একাধিক সংবাদমাধ্যমের অফিস। । গভীর রাতে বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টারের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়।  ভাঙচুর চালানো হয় । তারপর আগুন ধরানো হয় সংবাদপত্র প্রথম আলোর দফতরেও। হাড়হিম করা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় সাংবাদিকদের। অবশেষে রাত ২টো নাগাদ আসে দমকল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। ক্রেনে করে সাংবাদিকদের উদ্বার করা হয়। কার্যত মৃত্যুর মুখ থেকে রক্ষা পান তাঁরা। এই অশান্তির আবহেই এক সাংবাদিককে নির্মম ভাবে হত্যা করা হল। 

এদিকে বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। নাম দীপুচাঁদ দাস। সূত্রের খবর, পেশায় কারখানার শ্রমিক ছিলেন তিনি। প্রথমে বেধড়ক মারধর ও পরবর্তীতে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্টায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।

 এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, 'বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে ঘিরে চরমপন্থীদের ভুয়ো দাবি প্রত্যাখান করে ভারত। এটা খুবই দুঃখের বিষয় যে এ নিয়ে এখনও কোনও পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এমনকী ভারতের সঙ্গে এই সংক্রান্ত কোনও তথ্যপ্রমাণও ভাগ করে নেয়নি বাংলাদেশ।'

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget