এক্সপ্লোর

Chinmay Krishna Das: বাংলাদেশের বিশিষ্ট কবির প্রশ্নের মুখে ইউনূস, 'কেন গ্রেফতার করা হল সন্ন্যাসীকে? রাষ্ট্রদ্রোহী মনে হয়নি..'!

Yunus Faces Question On Chinmay Krishna Das Arrested : চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে এবার ইউনূসকে প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট কবি ফারহাদ মাজহারের।

নয়াদিল্লি: চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি (Chinmay Krishna Das Arrested ) নিয়ে বাংলাদেশেই প্রশ্নের মুখে মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। ইউনূসের সামনে দাঁড়িয়েই সন্ন্যাসীর মুক্তির দাবিতে সরব বাংলাদেশের কবি।

কেন গ্রেফতার করা হল সন্ন্যাসীকে? ইউনূসকে প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট কবি ফারহাদ মাজহারের। 'আমি চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলেছি, তাঁকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। সন্ন্যাসীর কোনও মন্তব্যের ভিন্নমত থাকতেই পারে। কেন গ্রেফতার করা হল? আইনি ভিত্তি কী?' ইউনূসকে প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট কবি ফারহাদ মাজহারের।

গ্রেফতার হওয়ার আগে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস চট্টগ্রামে একটি সমাবেশ ডেকেছিলেন। সেখানে হাজির হয়েছিলেন, প্রায় চার লক্ষ হিন্দু ধর্মের মানুষ। অভিযোগ, তার জেরেই ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে টার্গেট করেছিল বাংলাদেশের মৌলবাদীরা। আর সেই চাপের মুখে পড়েই, চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল বাংলাদেশ সরকার।ইসকনের ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, কখনও বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হাঁটু জলে নেমেছেন। নিরন্নের মুখে তুলে দিয়েছেন অন্ন। কখনও আবার অধিকার আদায়ের লড়াইয়ে একজোট করেছেন মানুষকে। ইনি ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। যাঁকে,  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করেছিল ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ।

সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস।যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। সম্প্রতি চট্টগ্রামে একটি সমাবেশ ডেকেছিলেন ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। সেখানে হাজির হয়েছিলেন, প্রায় চার লক্ষ হিন্দু ধর্মাবলম্বী। অভিযোগ, তার জেরেই ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে টার্গেট করেছে বাংলাদেশের মৌলবাদীরা। আর সেই চাপের মুখে পড়েই, চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার।বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের অধিকার নিয়েই বারে বারে সরব হয়েছেন ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। তাঁর গ্রেফতারির পর তাঁর একাধিক বক্তব্যের ভিডিও ভাইরাল হচ্ছে। 

আরও পড়ুন, বাংলাদেশে ইউনূস সরকারের বিদ্বেষের বিষ, ছাড় নেই হিন্দু মহিলাদেরও, এবার বাড়িতে ঢুকে 'খুন' !

চিন্ময়কৃষ্ণ দাস বলেছিলেন, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বোমা হামলার। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্য়ার। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেলে নেওয়ার। এই ধরনের হুমকি ধমকিতে দেশত্য়াগের হুমকিতে আমাদেরকে দমিত করা যাবে না। আমরা এই দেশ ছেড়ে যাব না। আমরা এই দেশের ভূমিপুত্র। বাঙালি সংস্কৃতিকে বিপন্ন হতে দেব না। সব মহল থেকে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ হচ্ছে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget