এক্সপ্লোর

Bangladesh Plane Crash: বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনা, আকাশ থেকে স্কুলের উপর ভেঙে পড়ল বায়ুসেনা বিমান

প্রথম আলোর প্রতিবেদনে প্রকাশ, যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্লেনটি ধসে পড়েছে সেটিতে দুটি তলা মিলিয়ে মোট ১৬টি ক্লাসরুম আছে।

কলকাতা : আমদাবাদের ড্রিমলাইনার দুর্ঘটনার পর এবার ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। বাংলাদেশি বায়ুসেনা  F7-এর বিমান ভেঙে পড়ল উত্তরার মাইলস্টোন কলেজের উপর। বাংলা দেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে । গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। দুপুর দেড়টা নাগাদ কলেজ ভবনের উপর বিমানটি ভেঙে পড়ে । ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনী ।

বি ডি নিউজ সূত্রের খবর, বিমানটি ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যায়। অনেকটা আমদাবাদ বিমান দুর্ঘটনার মতোই। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অনেক দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে দমকল বাহিনীর আটটি ইউনিট পৌঁছে যায়। প্রয়োজনে আরও ফায়ার ইঞ্জিন পাঠানো হবে। 

 ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানমকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিবেদনে উল্লেখ করেছে, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বায়ুসেনার বিমানটি ধসে পড়ে।  উদ্ধারকারী দল এখনও  একজনের মৃতদেহই উদ্ধার করতে পেরেছে। আহত চারজনকে উদ্ধার করা গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃত ও আহতের সংখ্যা বাড়তে পারে। নিহতের পরিচয় এখনও নিশ্চিত জানা যায়নি। পাইলটদের সম্পর্কেও এখনো কোনও তথ্য পাওয়ার যায়নি।  

প্রথম আলো সূত্রে খবর, বেলা সাড়ে তিনটা পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২৮ জনকে ভর্তি করা হয়েছে। বেশ কয়েক জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী। এছাড়া ঘটনাস্থলে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি  কর্মীদের মোতায়েন করা হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। 

প্রথম আলো সূত্রেই খবর, প্রথম আলোর প্রতিবেদনে প্রকাশ, যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্লেনটি ধসে পড়েছে সেটিতে দুটি তলা মিলিয়ে মোট ১৬টি ক্লাসরুম আছে। আর ৪টি স্টাফ রুম ছিল। ওই বাড়িটিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস হত। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসরুমের সামনেই বিমানটি ভেঙে পড়ে। তখনও ক্লাস চলছিল। সেখানে ক্লাস করা পড়ুয়াদের কী পরিস্থিতি , এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। 

গত ১২ জুন, ভারতের গুজরাতে আমদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬০ জনের। টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর থেকে এক কিলোমিটার দূরে মেডিক্যাল কলেজের হস্টেল বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়ে বোয়িং ড্রিমলাইনার। এক জন বাদে মৃত্যু হয় সব যাত্রীদের। যেখানে প্লেনটি ধসে পড়ে সেখানেও প্রাণ যায় অনেকের। ঢাকার ঘটনা সেই দুর্ঘটনাকেই মনে করালো। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget