এক্সপ্লোর

Michael Chakma: গুম খুন বলে ধরে নেওয়া হয়েছিল, হাসিনা সরকার যেতেই 'আয়নাঘর' থেকে ফিরলেন মাইকেল

Bangladesh Situation: United Peoples Democratic Front (UPDF) সংগঠনের নেতা মাইকেল, মানবাধিকার কর্মী।

ঢাকা: দীর্ঘ পাঁচ বছর কোনও খোঁজ ছিল না। বেঁচে আছেন, না নেই, সেই নিয়ে তৈরি হয়েছিল সংশয়। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অবশেষে খোঁজ মিলল মানবাধিকার কর্মী মাইকেল চাকমার। তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। আপাতত গোপন আশ্রয়ে, নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। (Michael Chakma)

United Peoples Democratic Front (UPDF) সংগঠনের নেতা মাইকেল, মানবাধিকার কর্মী। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সেনার অত্যাচারের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। ২০১৯ সালের ৯ এপ্রিল বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত ১০টা নাগাদ ফিরে আসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ঢাকার নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হয়ে যান তিনি। (Bangladesh Situation)

মাইকেল নিখোঁজ হয়ে যাওয়ার পর গোটা দেশে শোরগোল পড়ে যায়। দেশের হাইকোর্ট, জাতীয় মানবাধিকার সংগঠন তদন্তের নির্দেশ দিলেও, হাসিনা সরকার তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ ছিল। এমনকি United NAtions Committee Against Tortur Committee-ও সেই নিয়ে তদ্বির করে। মাইকেলের বোন আদালতের দ্বারস্থ হলে, পুলিশের আইজি জানান, বাংলাদেশের কোনও জেলে মাইকেল চাকা নামের কেউ রয়েছেন বলে তাঁদের কাছে খবর নেই। ফলে মাইকেলও গুম খুন হয়ে থাকতে পারেন বলে ধরে নিয়েছিলেন অনেকেই। 

কিন্তু মাইকেল বেঁচে আছেন বলে খবর মিলল বুধবার। UPDF জানিয়েছে, হাসিনা সরকারের গোপন বন্দিশিবির, যা 'আয়নাঘর' নামেও পরিচিত, সেখানে গত পাঁচ বছর ধরে বন্দি করে রাখা হয়েছিল মাইকেলকে। বাংলাদেশ সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইনটেলিজেন্স ওই বন্দি শিবিরের তদারকি করত। 

UPDF-এর ভাইস প্রেসিডেন্ট কুমার চাকমা বলেন, "আওয়ামি লিগের ফ্যাসিস্ত সরকার মাইকেলকে তুলে নিয়ে যায়। দীর্ঘ পাঁচ বছর তাঁকে বন্দি করে রাখা হয়েছিল।" এই ঘটনায় কে বা কারা জড়িত ছিল, তা খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। সংগঠনের নেতা আনন্দ প্রকাশ চাকমা। সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করেছেন তিনি। সংগঠনের সদস্য ফুইকাচিং মর্মা জানিয়েছেন, মানসিক ভাবে বিধ্বস্ত মাইকেল। ওঁর বিশ্রামের প্রয়োজন।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চোখে ফেট্টি বাঁধা অবস্থায় চট্টগ্রামে ছেড়ে দেওয়া হয় মাইকেলকে। UPDF-এর অন্যতম সংগঠক অনুজ্ঞ মর্ম জানিয়েছেন, বাড়ি ফিরেছেন মাইকেল। নিরাপত্তার খাতিরে আপাতত গোপন আশ্রয়ে রাখা হয়েছে তাঁকে। শুধু মাইকেলই নন, বাংলাদেশ সেনার প্রাক্তন অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল (ডিসমিসড) আব্দুল্লাহিল আমন আজমি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমেদ বিন কাসেম ওরফে আরমানও বাড়ি ফিরেছেন।  ২০১৬ সালের ২৩ অগাস্ট নিখোঁজ হয়ে যান প্রাক্তন সেনা অধিকারিক আজমি এবং ওই বছর ৯ অগাস্ট নিখোঁজ হয়ে যান আরমান। 

২০২৩ সালে আন্তর্জাতিক সংস্থা Human Rights Watch-এর রিপোর্টে বলা হয়, ২০০৯ সাল থেকে বাংলাদেশে ৬০০-র বেশি সমাজ তথা মানবাধিকার কর্মী, এমনকি রাজনীতিক নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁদের গায়েব করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয় রিপোর্টে। পরে কয়েক জন মুক্তি পান, কেউ কেউ বেঁচে নেই বলে জানা যায়। কিন্তু এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার হাসিনা বাংলাদেশ ছাড়ার পর, নিখোঁজ হয়ে যাওয়া এমন রাজনৈতিক বন্দিদের পরিবার-পরিজনরা লাগাতার DGFI-এর সদর দফতরের বাইরে ভিড় জমাচ্ছেন। আপন জনকে ফিরে পাওয়ার প্রতীক্ষায় রয়েছেন তাঁরা। 

আরও পড়ুন: Minority Hindus in Bangladesh: কমতে কমতে কোণঠাসা, বাংলাদেশে আবারও হামলার মুখে, অসহায় হিন্দুরা ভুগছেন নিরাপত্তাহীনতায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget