এক্সপ্লোর

Sheikh Hasina: ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ছেন হাসিনা? এবার গন্তব্য কোথায়? বড় আপডেট!

Sheikh Hasina News Updates: এবার গন্তব্য কোথায়? ধোঁয়াশার মধ্যেই ইউরোপ নিয়ে জল্পনা।

নয়া দিল্লি: গাজিয়াবাদের সেফ হাউস থেকে কোন গন্তব্যে যাবেন শেখ হাসিনা? কোন দেশ তাঁকে আশ্রয় দেবে? তাঁকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হবে কোন দেশ? এই নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ভারত থেকে এবার কোথায় যাবেন শেখ হাসিনা? এখনও দিল্লির সেফ হাউসে শেখ হাসিনা। এবার গন্তব্য কোথায়? ধোঁয়াশার মধ্যেই ইউরোপ নিয়ে জল্পনা। ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে ইউরোপ যেতে পারেন হাসিনা, এমনটাই খবর সূত্রের। 

এরই মধ্যে, দেশছাড়া বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রীর ভিসা বাতিল করল আমেরিকা। আপাতত ভারতেই রয়েছেন দেশত্যাগী হাসিনা, এমনটাই খবর। গতকালই হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরই জল্পনা উঠেছিল যে তিনি হয়তো ব্রিটেনে যেতে পারেন। দিল্লিকে 'সেফ প্যাসেজ' করে পাড়ি দেবেন লন্ডনে, এমনটাই খবর ছিল। সেই সময়ে ব্রিটিশ সরকার হাসিনার আবেদন খারিজ করতে তিনি ভারতেই অবতরণ করেন। 

বিজনেস টুডে সূত্রের খবর, ফিনল্যান্ড এবং রাশিয়ার মতো কয়েকটি দেশের সঙ্গে কথা হয়েছে।             

তবে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে প্রকাশিত সূত্র মারফত খবর, ভারতে থাকার সময়সীমা হয়ত বাড়তে পারে। সুরক্ষা এজেন্সি সূত্রে খবর, বেশ কিছুদিন আরও থাকতে পারেন শেখ হাসিনা।                                                  

আরও পড়ুন, 'কোনমতে জান বাঁচাইয়া আইছি এ দ্যাশে, ফিরলে লাশ হওইয়া যামু', সীমান্তে কান্নার রোল

হাসিনার ভারতে থাকার বিষয়ে মঙ্গলবার সুত্র মারফৎ জানা গিয়েছিল যে বাংলাদেশে থাকাকালীনই প্রাণহানির আশঙ্কা আগেই করেছিলেন শেখ হাসিনা। এমনকী ৩১ জুলাই ঢাকায় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে দেখা করেন শেখ হাসিনা। ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বিরোধীদের ষড়যন্ত্রের কথা জানান হাসিনা। সেই সময়ই ভারতের কাছে সাহায্যের আবেদনও করেন মুজিব-কন্যা। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ভারতে আসতে পারেন', হাসিনাকে পরামর্শ দিয়েছিল বিদেশমন্ত্রক, খবর সূত্রের। তবে, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি ভারত। তাই এই পরামর্শ দেওয়া হয়েছিল, খবর সূত্রের। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget