এক্সপ্লোর

Bangladesh Violence: বাংলাদেশ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন দেশে, খুলল পেট্রাপোল ও বেনাপোল বন্দরের গেট..

Petrapole Benapole Border Opened : খোলা হল পেট্রাপোল ও বেনাপোল বন্দরের গেট, চলছে পারাপার..

কলকাতা: অগ্নিগর্ভ বাংলাদেশ, নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকায়। উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ। পেট্রাপোলে বৈঠকে BSF-এর DG । খোলা হল পেট্রাপোল ও বেনাপোল বন্দরের গেট, চলছে পারাপার।  প্রতিবেশী দেশ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন অনেকেই।

বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। তার প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে। কেউ ওদেশে গিয়ে আটকে পড়েছেন, কেউ আবার ভারতে এসে আর ফিরতে পারছেন না দেশে। ওপার বাংলা থেকে কেউ এসেছিলেন কলকাতার হাসপাতালে চিকিৎসা করাতে। কেউ আবার ব্যক্তিগত প্রয়োজনে এদেশে এসেছিলেন। এই পরিস্থিতিতে সকলেই চাইছেন দ্রুত বাংলাদেশে ফিরতে। অন্য ছবিও আছে। ওপার বাংলা থেকেও ফিরছেন ভারতীয়রা। সীমান্ত পারাপার করতে গিয়ে সকলেই সমস্যায় পড়ছেন। মহদিপুর, ফুলবাড়ি, হিলি সব জায়গাতেই উদ্বিগ্ন মুখের ভিড়। আজ খোলা হল পেট্রাপোল ও বেনাপোল বন্দরের গেট, চলছে পারাপার।বাংলাদেশ থেকে ফিরছে ফাঁকা ট্রাক।

কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা সীমান্তে কড়া নিরাপত্তা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক আদান-প্রদান বন্ধ। গতকাল ১৯০ জন ভারতীয় ট্রাক চালক এপারে ফিরেছেন। আজ আরও কয়েকজনকে দেশে ফেরানো হবে। অপরদিকে, মালদার ইংরেজবাজারের মহদিপুর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। গতকালের পর আজও বন্ধ আমদানি-রফতানি। তবে ওপার থেকে এপারে আসছেন বাংলাদেশি নাগরিকরা। মহদিপুর সীমান্ত এলাকাজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে BSF। এখনও প্রায় চল্লিশ জন ট্রাক চালক বাংলাদেশে আটকে রয়েছেন। তাঁদের দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। 

 দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি সীমান্তের ওপারে গতকাল দুুপুর গড়াতেই উত্তেজনা ছড়ায়। বাংলাদেশে অভিবাসন দফতর বন্ধ থাকায় দু’ দেশের মধ্যে যাতায়াত বন্ধ রয়েছে। ভারতে এসে বিপাকে পড়েছেন বাংলাদেশের নাগরিকরা। কেউ এসেছেন চিকিৎসার কারণে, কেউ আবার ব্যক্তিগত প্রয়োজনে। কীভাবে তাঁরা দেশে ফিরবেন, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। 

আরও পড়ুন, বেহাল রাস্তা, মালদায় খাটিয়াতে করে হাসপাতালে নেওয়া হচ্ছে রোগীকে !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget