এক্সপ্লোর

সিএএ-বিরোধী বিক্ষোভের ছবি ফেসবুকে শেয়ার করার জের? বিশ্বভারতীর বাংলাদেশি পড়ুয়াকে ভারত ছাড়ার নোটিস

মিমের সঙ্গে যোগাযোগ করে কথা বলা যায়নি। তবে সংবাদ সংস্থাকে তিনি হোয়াটসঅ্যাপে বলেছেন, কথা বলার মতো অবস্থায় নেই আমি।

কলকাতা: বিশ্বভারতীর বাংলাদেশি পড়ুয়াকে ‘সরকার-বিরোধী কাজকর্মে’ জড়িত থাকার অভিযোগে ভারত ছাড়ার নির্দেশ। আফসারা আনিকা মিম নামে আন্ডার গ্র্যাজুয়েট পড়ুয়াকে ভারত ছাড়তে বলে নোটিস দিয়েছে কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন। সংবাদ সংস্থার খবর, মিমকে নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে চলে যেতে বলা হয়েছে। তবে তিনি ঠিক কী ধরনের ‘ভারত-বিরোধী কাজকর্মে’ সামিল, তা নির্দিষ্ট করে বলা হয়নি নোটিসে। তবে অভিযোগ, ডিসেম্বরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ সংক্রান্ত কিছু ছবি, পোস্ট ফেসবুকে শেয়ার করেছেন তিনি। তারপর থেকে এসএফআইয়ের সদস্য ওই পডুয়াকে সোস্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে বলে দাবি। ১৪ ফেব্রুয়ারির ওই নোটিস মিম বুধবার পেয়েছেন বলে জানিয়েছেন তাঁর এক বন্ধু। মিম এসেছেন বাংলাদেশের কুষ্ঠিয়া জেলা থেকে, ২০১৮-য় ভর্তি হন বিশ্বভারতীর ব্যাচেলর অব ডিজাইন কোর্সে। মিমের সঙ্গে যোগাযোগ করে কথা বলা যায়নি। তবে সংবাদ সংস্থাকে তিনি হোয়াটসঅ্যাপে বলেছেন, কথা বলার মতো অবস্থায় নেই আমি। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রে সংবাদ সংস্থা বলা হয়েছে, তারা এ ব্যাপারে কোনও সরকারি নোটিস পাননি এখনও। বিশ্বভারতী কর্তৃপক্ষের বক্তব্যও মেলেনি। নোটিসে মিমের বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে। তাতে বলা হয়েছে, তিনি সরকার-বিরোধী কাজকর্মে জড়িত বলে দেখা গিয়েছে। এধরনের কাজকর্ম ভিসা লঙ্ঘনের পর্যায়ে পড়ে। ওই বিদেশি ভারতে থাকতে পারবেন না, এই আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে চলে যেতে হবে তাঁকে। এদিকে নামপ্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মিমকে ভারত ছাড়ার নোটিশকে দানবীয় আখ্যা দিয়েছেন, বলেছেন, এটা ‘যে কোনও বিরুদ্ধ মত, কণ্ঠ’ রোধ করার চেষ্টা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Update : DA নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মী সংগঠনের দীর্ঘ ১ ঘণ্টার বৈঠক শেষ, কোন বড় সিদ্ধান্ত ? “আশা করি এবার..
DA নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মী সংগঠনের দীর্ঘ ১ ঘণ্টার বৈঠক শেষ, কোন বড় সিদ্ধান্ত ? “আশা করি এবার.."
West Bengal News Live: বিরোধী হয়েও জালিয়াতি! বিধানসভায় সই জালের পর্দাফাঁস, মুখ পুড়ল তৃণমূলের!
বিরোধী হয়েও জালিয়াতি! বিধানসভায় সই জালের পর্দাফাঁস, মুখ পুড়ল তৃণমূলের!
Virat Kohli: ইয়ো ইয়ো টেস্টে কোহলিকে 'বিরাট' চ্যালেঞ্জ, কে দিলেন?
ইয়ো ইয়ো টেস্টে কোহলিকে 'বিরাট' চ্যালেঞ্জ, কে দিলেন?
Samik On Abhishek: তলবের পরেও গরহাজির অভিষেক, কী বললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ?
তলবের পরেও গরহাজির অভিষেক, কী বললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget