এক্সপ্লোর

Sonam Wangchuk: 'নির্মমভাবে আন্দোলন প্রতিরোধের চেষ্টা..', প্রতিবাদে হাসপাতাল থেকে অনশন চালিয়ে যাওয়ার বার্তা সোনম ওয়াংচুকের

Sonam Wangchuk: হাসপাতালে থেকেও, অপ্রতিরোধ্য সোনম ওয়াংচুক। সেখানেও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন

কলকাতা: গোটা দিন তোলপাড় দেশের রাজধানী। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া থেকে শুরু করে, সংসদের গেট বন্ধ করে দেওয়া, কড়া, সশস্ত্র নিরাপত্তা বলয় তৈরি করা.... মোট কথা, যতরকমভাবে চেষ্টা করা যায়, সবরকমভাবেই চেষ্টা করল পুলিশ। ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party) সংসদ অভিযান রোখা গেল না তবুও। আজ সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন ছিল, আর সেই দিনই ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানের কথা ছিল। এই অভিযানেই নেতৃত্ব দেওয়ার কথা ছিল, শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk)। তবে যন্তর মন্তরে চলা অনশনের, ২০ দিনের মাথায় তাঁকে কার্যত তুলে নিয়ে গিয়ে, দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করিয়ে দেয় পুলিশ। তবে হাসপাতালে থেকেও, অপ্রতিরোধ্য সোনম ওয়াংচুক। সেখানেও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। তবে আজ সকালে তিনি বার্তা পাঠিয়েছিলেন, সরকার তার ৩টি শর্তের মধ্যে, যে কোনও একটা শর্ত মেনে নিলে তিনি অনশন তুলে নেবেন। তবে আজ, দিনভর দিল্লিতে যা ঘটল, তার বিরুদ্ধে ফুঁসে উঠলেন সোনম ওয়াংচুক। হাসপাতাল থেকে ফের চিঠি পাঠিয়ে কী জানালেন তিনি? 

হাসপাতাল থেকে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা সোনম ওয়াংচুকের

সোশ্যাল মিডিয়ায় সোনম ওয়াংচুকের যে চিঠি প্রকাশ্যে এসেছে, সেখানে তিনি লিখেছেন, '২৩তম দিন। আমি আমার অনশন চালিয়ে যাব। দেশের যুবসমাজের শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে কড়া হাতে, নির্মমভাবে দমন করা হল.. তার প্রতিবাদে আমি আমার অনশন চালিয়ে যাব, যতক্ষণ না যুবনেতারা সংসদ ভবনে ঢুকে, সাংসদদের সঙ্গে দেখা করতে পারছেন, অথবা সাংসদরা হাসপাতালে এসে আমার সঙ্গে দেখা করছেন। আশা করি, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনও না কোনও পদক্ষেপ নেওয়া হবে। তবে এই যুবনেতাদের প্রাণশক্তি, শান্ত থাকার ক্ষমতা আবার অবাক করেছে, অভিভূত করেছে। কীভাবে শান্তিপূর্ণভাবে, পুলিশ এবং সরকারের শত বাধা সত্ত্বেও তারা কেবলমাত্র নিজেদের দাবিটুকু সরকারের কাছে পৌঁছে দিতে চেয়েছে। আমি আশা করব, ছাত্রছাত্রীরা, যুবনেতারা আজ যেমন ধৈর্য্য দেখিয়েছে, আগামীদিনেও তেমনটাই দেখাবে।'

 

জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ককরোচ জনতা পার্টির মুখপাত্রের

অন্যদিকে আজ জে পি নাড্ডার সঙ্গে দেখা করেন, ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস। তিনি বলেন, 'মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি যথাযথ পর্যায়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তবে, এখনও পর্যন্ত কোনও দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা বিশ্রাম নেবে না।' অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা পোস্ট করে বলেন, "আজ সকালে প্রথমবারের মতো আন্দোলনকারীদের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব আসে এবং আমাদের আলোচনা সকাল ১১:৫০ থেকে চলছে। বৈঠকটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। তাদের প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত প্রাথমিক মৌখিক আলোচনা হয় এবং তারা বিকেল ৪টার দিকে আমার কাছে একটি লিখিত আবেদন জমা দেন। আমি সমস্ত আন্দোলনকারীকে তাদের অবস্থান ধর্মঘট শেষ করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রশাসনকে সহায়তা করার জন্য অনুরোধ করেছি।' 

 

আরও পড়ুন: CJP Protest: আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget