এক্সপ্লোর

Baranagar bank EMI Crisis: ব্যাঙ্কের ভেতরেই ঋণগ্রহীতা যুবককে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিও

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ করেছেন ওই যুবক। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, ওই যুবককে মারধর করা হয়নি।  

আবীর দত্ত, কলকাতা: বরানগরের ইন্ডাসিন্ড ব্যাঙ্কের শাখায় ইএমআই বাকি পড়ায় ঋণগ্রহীতা যুবককে মারধরের অভিযোগ কর্মীদের বিরুদ্ধে।  ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ করেছেন ওই যুবক। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, ওই যুবককে মারধর করা হয়নি।  

ইতিমধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, শুধু উর্দি পরা নিরাপত্তারক্ষীই নয়, সাধারণ পোশাকেও কয়েকজনকে দেখা যাচ্ছে চড়াও হতে। ধাক্কা দিতে দিতে বের করে দেওয়া হয় যুবককে। ভাইরাল এই ভিডিও কোনও স্ট্রিট ফাইট নয়, একটি বেসরকারি ব্যাঙ্কের ভিতরের ঘটনা।

প্রথম দফায় লকডাউনের সময় চাকরি হারানো এক যুবকের অভিযোগ, স্কুটার কেনার জন্য নেওয়া ঋণের ইএমআই বাদ পড়ায় তাঁকে এইভাবে মারধর করা হয়েছে বরানগরের একটি বেসরকারি ব্যাঙ্কে। ব্যাঙ্কের ঋণখেলাপী বিজয় মালিয়া ৯ হাজার কোটি টাকার বেশি হাতিয়ে এখন লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন। ৫ হাজার কোটি টাকার বেশি হাতিয়ে ঋণখেলাপী মেহুল চোকসি মামলা লড়ছেন ডমিনিকায়। ৭৪ হাজার টাকা ঋণ নিয়ে ৩৩ হাজার টাকা শোধ করার পর ব্যাঙ্কে এই অভিজ্ঞতা হল বিধাননগরের বাসিন্দা বিপুল সাহুর।

গতবছর প্রথম লকডাউনের সময় কাজ হারিয়েছিলেন বিপুল।  অন্য প্রতিষ্ঠানে চাকরি পেলে যাতায়াতে সুবিধা হবে বলে তিনি বরানগরের ইন্ডাসিন্ড ব্যাঙ্ক থেকে স্কুটার কেনার জন্য ৭৪ হাজার টাকা ঋণ নেন।  যুবকের দাবি, সেই ঋণের ৩৩ হাজার টাকা তিনি ইতিমধ্যে শোধ করেছেন।  ২ হাজার ৮০০ টাকা করে ৩৫টি ইএমআই-এর মধ্যে ১১টি ইএমআই তিনি দিয়েছেন বলে যুবকের দাবি।  তাঁকে মরিটরিয়মের সুযোগ না দিয়ে বাড়তি ইএমআই কেটে নেওয়া হয়েছিল। ব্যাঙ্ক তাঁকে ডেকে পাঠায়। বুধবার সকালে ব্যাঙ্কে যাওয়ার পরই এই ঘটনা বলে অভিযোগ।

অভিযোগকারী  বিপুল সাহু বলেন, ব্যাঙ্কে যেতেই আমাকে মারধর করা হয়।  বরানগর থানার পুলিশ এলেও আমার অভিযোগ নেয়নি। লিখিতভাবে জানিয়েছিলাম, চাকরি নেই, ঋণ শোধের বড়তি সময় পাওয়ার কথা।  যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, ওই যুবককে মারধর করা হয়নি। ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, বরানগর শাখার ম্যানেজারের কথায়, ছেলেটি এসে হম্বিতম্বি শুরু করে। মোবাইল নিয়ে ভিডিও করতে শুরু করে। ওকে মারধর করা হয়নি। ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

বরানগর থানার পুলিশ সূত্রে দাবি, দু’পক্ষই পুলিশের কাছে এলেও লিখিতভাবে জানিয়েছে, একে অপরের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। বৃহস্পতিবার ব্যারাকপুর কমিশনারেটে ইমেল করে অভিযোগ জানিয়েছেন বিপুল সাহু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget