এক্সপ্লোর

Bengaluru News: সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে ছেলে, তারই অঙ্গ দান করে ৬ জনের প্রাণ বাঁচালেন কোলহারা মা

Mother Donates Dead Engineer Sons Organs: ২৫ বছর আগে স্বামীকে হারিয়েছিলেন রেখা রাও। আর এবারে ছেলেকেও হারালেন তিনি। আর মৃত ছেলের অঙ্গদান করে ৬ জনের জীবন বাঁচান মা।

বেঙ্গালুরু: গত ১৫ মার্চ এক সড়ক দুর্ঘটনায় ৩৩ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। শোকাহত মা মৃত ছেলের অঙ্গদান করে ৬ জনের প্রাণ বাঁচালেন, একটা ছোট্ট সিদ্ধান্ত অনেক মানুষের জীবন বাঁচাল। বেঙ্গালুরুর রাজাজী নগরের বাসিন্দা রেখা রাওয়ের ৩৩ বছর বয়সী ছেলে রাকেশ কুমার (Bengaluru News) এসের মৃত্যু হয় এক সড়ক দুর্ঘটনায়। এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য নিজের বাইক চড়ে রাস্তায় বেরিয়েছিলেন, কিন্তু তাঁর বাইক হঠাৎ করে পিছলে যায় রাস্তায় এবং তিনি পড়ে যান। এত জোরে মাথায় আঘাত পান রাকেশ (Organ Donation) যে ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে যান। পথচারী ব্যক্তিরা তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

২৫ বছর আগে স্বামীকে হারিয়েছিলেন রেখা রাও। আর এবারে ছেলেকেও হারালেন তিনি। শোকে বিহ্বল হয়েও তিনি সংবাদমাধ্যমে জানান, 'আমি এটা জেনে মানসিকভাবে খুবই আশ্বস্ত হয়েছি যে রাকেশের অঙ্গ দানের মাধ্যমে আরও কারও জীবন (Bengaluru News) বাঁচানো গেল'। একটি হাসপাতালের আইসিইউতে ছেলেকে ভর্তি করাতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু নিমহান্সে বেড না পাওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় শেষাদ্রিপুরমের অ্যাপোলো হাসপাতালে। রেখা রাও জানান, 'তাঁর মস্তিষ্ক আপনা থেকেই কাজ করা বন্ধ করে দিয়েছিল।'

অ্যাপোলো হাসপাতালের ডা. বি রবি মোহন রাও এবং ডা. কার্তিকেয়ন ওয়াই আর জানিয়েছেন যে গুরুতরভাবে মাথায় ও মুখে চোট পাওয়ার কারণে জটিলতা মাত্রাতিরিক্ত বেড়ে যায়। আর তার ফলে মস্তিষ্কের একটা অংশ অসাড় হয়ে যায়, জ্ঞান হারিয়ে যায় তাঁর। যদিও হাসপাতালের তরফে যারপরনাই চেষ্টা করা হয়েছিল তৎপরতার সঙ্গে তবু তাঁর অবস্থার উন্নতি ঘটানো যায়নি। অনেকগুলি অ্যাপনিয়া পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে আসা হয় রাকেশের ব্রেন ডেথ ঘটেছে। সেই কারণেই তাঁর মা রেখা রাও রাকেশের অঙ্গদানের সিদ্ধান্ত নেন।

হাসপাতালের চিকিৎসক ডা. রবি মোহন রাও জানান, ন্যাশনাল অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে বেঙ্গালুরুতে ৪ হাজারেরও বেশি রোগীর অঙ্গ প্রতিস্থাপনের চাহিদা রয়েছে। অ্যাপোলো হাসপাতালে রাকেশের যকৃত ও দুটি কিডনি প্রতিস্থাপন করা হয় যা যকৃত ও কিডনির সমস্যা-জর্জরিত রোগীদের চিকিৎসায় কাজে দেবে। এছাড়াও তাঁর কর্ণিয়া দান করা হয়, ভিক্টোরিয়া হাসপাতালকে দান করা হার্ট ভালভ ও ত্বক।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
Sikkim Tunnel Collapse : ভয়ঙ্কর দুর্ঘটনা সিকিমে ! ধস নির্মীয়মাণ সুড়ঙ্গে, ছড়াতে পারে মিথেন, পরপর মৃত্যু
ভয়ঙ্কর দুর্ঘটনা সিকিমে ! ধস নির্মীয়মাণ সুড়ঙ্গে, ছড়াতে পারে মিথেন, পরপর মৃত্যু
West Bengal News Live : ২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget