এক্সপ্লোর

Bengal Violence: ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূলের তুলোর গোডাউনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে

জানা গিয়েছে, গতকাল রাত আড়াইটে নাগাদ আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মী সাহাবুদ্দিন মোল্লার তুলোর গুদামে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।

ভাঙড়: ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত ভাঙড়। এবার ঘটনাস্থল ভাঙড়ের গাবতলা গ্রাম। তৃণমূল কর্মীর তুলোর গুদামে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে  আইএসএফের বিরুদ্ধে। 

জানা গিয়েছে, গতকাল রাত আড়াইটে নাগাদ আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মী সাহাবুদ্দিন মোল্লার তুলোর গুদামে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পুড়ে ছাই হয়ে যায় গোটা গুদাম। তৃণমূলের অভিযোগ, ভোটে জেতার পর থেকেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে আইএসএফ। হামলা-যোগ অস্বীকার করে পাল্টা শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে আইএসএফ।

উল্লেখ্য, ভাঙড় বিধানসভায় এবারের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মহম্মদ রেজাউল করিম। এই কেন্দ্র বিজেপির তরফে দাঁড়াচ্ছেন সৌমি হাতি। সংযুক্ত মোর্চার প্রার্থী একমাত্র এই ভাঙড় থেকেই জিতেছেন। তিনি আইএসএফ-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ সিদ্দিকি। ।

বিধানসভা নির্বাচনে ১,০৯, ২৩৭ ভোট পেয়ে তিনি জয়ী হন তিনি। বিধানসভা ভোটে লড়তে এবার আইএসএফকে এই আসনটি ছেড়ে দেয় সিপিএম। ভাঙড় থেকে তৃণমূলের প্রার্থী রেজাউল করিমকে ২৬ হাজার ১৫১ ভোটে হারিয়ে বিধানসভায় নির্বাচিত হয়েছেন নওসাদ। চারটি আসনের মধ্যে আইএসএফ দ্বিতীয়। 

ভোটের প্রচারের সময়ও একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। ভোটের ফল ঘোষণার পরেও তা অব্যাহত। এর আগেও তৃণমূলের একাধিক নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া অভিযোগ উঠেছে আইএসএফ-এর বিরুদ্ধে। এ ছাড়াও ব্যাপক বোমাবাজির পাশাপাশি তৃণমূল কর্মী-সমর্থকদের বাইক কিংবা অটোটেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। 

ভোট মরসুম থেকেই উত্তপ্ত ভাঙড়। আইএসএফ-তৃণমূলের সংঘর্ষে ভোটের আগে অশান্তি ছড়ায় ভাঙড়ে। আইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলে আইএসএফ। এরপরেই কমিশনের নির্দেশে ভোটের আগের রাতেই সরিয়ে দেওয়া হয় ভাঙড় থানার আইসি শ্যামাপ্রসাদ সাহাকে। তাঁকে বদলি করা হয় ভবানী ভবনের পুলিশ ডিরেক্টরেটে। শ্যামাপ্রসাদ সাহার বদলে ভাঙড় থানার আইসির দায়িত্বে আসেন এসটিএফের ইনস্পেক্টর তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget