এক্সপ্লোর

Kharagpur: ভোটে জিতেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ খড়গপুরের সিপিআই কাউন্সিলরের

Kharagpur News: বামেদের দাবি, ৫২ বছর ধরে তারা এই ওয়ার্ডে জিতে আসছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল ২০১৫-র পুরভোটে এই ৪ নম্বর ওয়ার্ডে যিনি সিপিআইয়ের হয়ে জিতেছিলেন, সেই শেখ হানিফ ভোটের পর তৃণমূলে যোগ দেন। 

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: ভোটে জিতেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন খড়গপুরের একমাত্র সিপিআই কাউন্সিলর। তাঁকে স্বাগত জানিয়েছে শাসক দল। দল বদলালে মানুষ তাঁকে ক্ষমা করবে না বলে বার্তা দিয়েছে সিপিআই।

খড়গপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর নার্গিস পারভিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যা মানুষদের কথা ভাবেন, উন্নয়নের চেষ্টা করেন। আমি উন্নয়নের সঙ্গে থাকব। ওনার সঙ্গে সঙ্গ দিতে চাই।''

এবার পুরভোটে খড়গপুরে সবথেকে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন সিপিআই প্রার্থী নার্গিস পারভিন। জয়ের মার্জিন ৫ হাজারেরও বেশি! এহেন সিপিআই কাউন্সিলরই এবার তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন! 

খড়গপুরের ৪ নম্বর ওয়ার্ড বামেদের গড় হিসেবে পরিচিত। বামেদের দাবি, ৫২ বছর ধরে তারা এই ওয়ার্ডে জিতে আসছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল ২০১৫-র পুরভোটে এই ৪ নম্বর ওয়ার্ডে যিনি সিপিআইয়ের হয়ে জিতেছিলেন, সেই শেখ হানিফ ভোটের পর তৃণমূলে যোগ দেন। এবার তৃণমূল নেতা শেখ হানিফের স্ত্রীকে হারান সিপিআই প্রার্থী নার্গিস পারভিন। কিন্তু, ভোটে জিতে এবার তিনিও তৃণমূলে যোগ দিতে চাইলেন। 

পশ্চিম মেদিনীপুরের সিপিআইয়ের সহ সম্পাদক বিপ্লব ভট্ট বলেন, ''যারা খড়গপুরে দলবদল করছেন মানুষ তাদের উচিত শিক্ষা দিয়েছে। মানুষের রায়ের বিরুদ্ধে কেউ গেলে মানুষ তাঁকে ক্ষমা করবে না।" 

এদিকে, সিপিআই কাউন্সিলরের দলবদলের জল্পনা ঘিরে রেলশহরে তীব্র হয়েছে তরজা। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি সমিত মণ্ডল জানিয়েছেন, ''এটা তৃণমূলের একটা অংশের চক্রান্ত, যাতে হানিফের অস্তিত্ব সঙ্কটে ফেলে দেয়। যে সিপিআই থেকে জিতেয় তৃণমূলে এনে হানিফকে মুছে দেওয়ার চক্রান্ত।''

অন্যদিকে, মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা বলেন, ''উনি আমার কাছে ইতিমধ্যে আবেদন জানিয়েছেন। দলের কাছে আবেদনপত্র পাঠিয়েছি। নিশ্চয়ই দলে কাজের সুযোগ দেব। অন্তর্ঘাতের কোনও বিষয় নেই।''

খড়গপুরের ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২০টিতে জিতে বোর্ড গড়তে চলেছে তৃণমূল। কংগ্রেস ও বিজেপি ৬টি করে ওয়ার্ডে জিতেছে। বামেরা দুটি ও নির্দল ১টি ওয়ার্ড দখল করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget