এক্সপ্লোর

Kolkata Airport: কুয়াশাচ্ছন্ন কলকাতা, সমস্যায় বিমানবন্দরে উড়ান চলাচল প্রক্রিয়া

Kolkata Weather Fog flight delay: আজ সকালে শহরের অধিকাংশ জায়গায় দৃশ্যমানতা কমে যায়। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা কমে হয় ১০০ মিটার।

ঋত্বিক মণ্ডল, কলকাতা: সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন কলকাতা। দুর্যোগ কাটতেই ফিরল শীতের আমেজ। কলকাতায় কুড়ির নীচে নামল পারদ। কলকাতা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে কুয়াশা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে নামবে পারদ।                          

এদিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যায় অনেকটাই। এর ফলে কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচলে সমস্যা দেখা দিয়েছিল। আজ সকালে শহরের অধিকাংশ জায়গায় দৃশ্যমানতা কমে যায়। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা কমে হয় ১০০ মিটার। এর ফলে বেশ কয়েকটি বিমান দেরিতে উড়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।                       

এদিকে, সকালে কুয়াশায় ঢাকা ছিল নিউটাউনের (Newtown) রাস্তাঘাট। ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়। তবে বেলা বাড়ার পর, পরিস্থিতি স্বাভাবিক হয়। সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া সিঙ্গুর (Singur)। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। একই ছবি নদীয়াতেও।  সকাল থেকে ঘন কুয়াশা। শুনশান রাস্তা। রানাঘাট, চাকদা, কল্যাণী, শান্তিপুরেও কুয়াশার দাপট। 

আরও পড়ুন, বিপুল হারে কোভিশিল্ড উৎপাদন কমাচ্ছে সেরাম, 'কেন্দ্রীয় অর্ডার নেই', জানাল সংস্থা

ভিআইপি রোড, এয়ারপোর্ট এলাকায় সকালে ঘন কুয়াশা। তারই মধ্যে দেখা মেলে প্রাতর্ভ্রমণকারীদের। সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ে হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন ও হাওড়া ময়দান চত্বর। উত্তর ২৪ পরগনার অধিকাংশ জায়গায় কুয়াশা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ধীর গতিতে যান চলাচল করছে।                       

অন্যদিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে আটটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা অবধি, ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৫ মিলিমিটার। ১৯৮১ সালের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টি হল এবার।                           

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, সপ্তাহশেষে কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে নীচে নামতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুদিনের অপেক্ষা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget