এক্সপ্লোর

Covishield: বিপুল হারে কোভিশিল্ড উৎপাদন কমাচ্ছে সেরাম, 'কেন্দ্রীয় অর্ডার নেই', জানাল সংস্থা

Covishield Seram Institute of India: মোদি সরকারের থেকে অর্ডার না পাওয়ায় করোনা ভ্যাকসিনের মাসিক উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে। তবে এখন বুস্টার ডোজ তৈরির দিকে নজর দিচ্ছে সেরাম।

নয়া দিল্লি: ওমিক্রন (Omicron) আবহে চিন্তা বাড়াল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Seram Insititute of India) নয়া সিদ্ধান্ত। এবার কোভিশিল্ড (Covishield) উৎপাদন অনেকটাই কমিয়ে দিচ্ছে সেরাম, প্রায় অর্ধেক, মঙ্গলবার এমনটাই জানাল সেরামের সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla)। তিনি বলেছেন কেন্দ্র থেকে কোভিশিল্ড এর জন্য পর্যাপ্ত অর্ডার না পাওয়ার জেরে এমন সিদ্ধান্ত নিচ্ছে তাঁর সংস্থা।

সিইও প্রধান জানিয়েছেন, মোদি সরকারের থেকে অর্ডার না পাওয়ায় করোনা ভ্যাকসিনের মাসিক উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে। তবে এখন বুস্টার ডোজ তৈরির দিকে নজর দিচ্ছে সেরাম। যারা কোভিশিল্ডের দুটি করে ডোজ নিয়েছে তাঁদের বুস্টার ডোজের প্রয়োজনীয়তা রয়েছে, এমনটা জানিয়েছে কেন্দ্রকে চিঠিও দিয়েছে সেরাম। একটি জাতীয় সংবাদমাধ্যমকে আদর পুনাওয়ালা জানিয়েছে, "আমি আসলে এমন একটি দ্বিধায় আছি যা আমি কখনও আগে কল্পনাও করিনি। এর আগে আমরা প্রতি মাসে ২৫০ মিলিয়ন ডোজ তৈরি করছি। কিন্তু এখন তা কমাতে হচ্ছে। ভাল বিষয় এটাই যে, দেশের প্রায় অনেকের ইতিমধ্যেই দুটি করে ডোজ নেওয়া হয়ে গিয়েছে।"         

আরও পড়ুন, ফেব্রুয়ারিতেই ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, সতর্ক করলেন বিজ্ঞানী

ভবিষ্যতে করোনা ভ্যাকসিন উৎপাদন প্রসঙ্গে আদর পুনাওয়ালা বলেন, "হাতে অন্য কোন অর্ডার নেই, তাই আমি আপাতত কোভিশিল্ডের উৎপাদন ৫০ শতাংশ কমিয়ে দিচ্ছি। এরপর আবার অর্ডার আসলে তখন প্রোডাকশন বৃদ্ধির দিকে নজর দেব। আট মাস ধরে আমরা রফতানি করতে পারিনি। অন্যান্য দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য দেশ টিকা সরবরাহ করেছে। একটা বড় বাজার হারিয়েছি আমরা।"            

এদিকে, কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে কোনও সিদ্ধান্ত হল না ভ্যাকসিনেশন নিয়ে জাতীয় পরামর্শদাতা গোষ্ঠীর বৈঠকে।  স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শিশুদের ভ্যাকসিনেশন নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট যখন চোখ রাঙাচ্ছে, তখন চিকিত্‍সকদের একাংশ বুস্টার ডোজের দাবিতে সরব।  কিন্তু সূত্রের খবর, বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি।  সেইসঙ্গে শিশুদের ভ্যাকসিনেশন কবে থেকে শুরু হবে, সে বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়নি।                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget