এক্সপ্লোর

Purulia: পুরুলিয়ার বাঘমুন্ডিতে মাও পোস্টার, এলাকায় চাঞ্চল্য

Purulia News: আর তা উদ্ধার হল পুরুলিয়ার (purulia) বাঘমুন্ডিতে (bagmundi)। পোস্টারে একাধিক ব্যক্তির মৃত্যুর বদলা চেয়ে বনধের ডাক দেওয়া হয়েছে। পোস্টারের নেপথ্যে কে বা কারা রয়েছে, তার তদন্ত চলছে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: বনধের ডাক দিয়ে মাওবাদীদের নামে পোস্টার! আর তা উদ্ধার হল পুরুলিয়ার (purulia) বাঘমুন্ডিতে (bagmundi)। পোস্টারে একাধিক ব্যক্তির মৃত্যুর বদলা চেয়ে বনধের ডাক দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, পোস্টারের নেপথ্যে কে বা কারা রয়েছে, তার তদন্ত চলছে।

রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট মিটতেই মাওবাদীদের নামে পোস্টার পড়ল পুরুলিয়ার বাঘমুন্ডিতে। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা ওই পোস্টারে মঙ্গলবার বনধের ডাক দেওয়া হয়েছে। 


এদিন সকালে অযোধ‍্যা পাহাড়ের টুরগা ফলসের পুরনো গেস্ট হাউসের সামনে থেকে, মাওবাদীদের নাম করা একাধিক পোস্টার উদ্ধার করে পুলিশ। কোনও পোস্টারে লেখা হয়েছে, আমাদের ছেলেকে ভাতা বা চাকরির টোপ দিয়ে আর রাখা যাবে না। আবার কোনওটায় লেখা হয়েছে, আমরা পয়লা মার্চ বনধ ডাকলাম। 
প্রত্যেকটি পোস্টারের নীচে লেখা, সিপিআই মাওবাদী দলমা বাবা। 

শতাধিক পুরসভায় ভোটের ঠিক আগে রাজ্যের জঙ্গলমহলের ৫ জেলায় আন্দোলনের ডাক দিয়ে মাওবাদীদের নামে পোস্টার পড়েছিল ঝাড়গ্রামের বেলপাহাড়িতে।আর ভোট মিটতেই, বনধের ডাক দিয়ে পোস্টার পুরুলিয়ায়! 

উল্লেখ্য, কিছুদিন আগে, রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে হুমকি দিয়ে মাওবাদীদের নামে পোস্টার পড়ে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। মাওবাদী আতঙ্ক ফিরে আসার জল্পনার মধ্যেই ঝাড়গ্রাম পুরসভায় তৃণমূলের প্রচার ও প্রস্তুতি কমিটি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। শাসকদলের ওই  প্রচার কমিটিতে ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতোকে রাখা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী পর্যবেক্ষক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে, সমাজের মূল স্রোতে ফেরা প্রাক্তন মাওবাদী নেতা নরেন মাহাতোকে, যিনি বর্তমানে ঝাড়গ্রাম ব্লক তৃণমূল সভাপতি। 

রাজ্যের জঙ্গলমহলে কি তৎপরতা বাড়াচ্ছে মাওবাদীরা? ফের এই প্রশ্ন উঠছে মাওবাদীদের নামে একের পর এক পোস্টারকে ঘিরে!  ঝাড়গ্রামের বেলপাহাড়ির লাকাইসুনি এলাকা থেকে উদ্ধার হয়েছে মাওবাদীদের নামে দেওয়া হাতে লেখা পোস্টার। পোস্টারে সরকারি প্রকল্পে  দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুলিশরাজ খতম করে কৃষকরাজ কায়েম করার ডাক দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget