এক্সপ্লোর

Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা

North 24 Pargana News: দু'জনকে ভর্তি করা হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: হাড়োয়ায় বিজেপি করার অপরাধে তৃণমূলের হাতে আক্রান্ত ২ জন। দোকান ভাঙচুরের অভিযোগ উঠল। এই নিয়ে এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। যা সামাল দিতে ঘটনাস্থলে গেল পুলিশ। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া পঞ্চায়েতের খোর্দা চাঁদপুর গ্রামের ১৯৫ নম্বর বুথে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯৫ নম্বর বুথের বিজেপি সভাপতি আলাউদ্দিন মোল্লার দোকানে হামলা করে লুটপাট চালায়। তাঁর দুই ছেলেকে এলোপাথাড়ি মারধর করে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে দেয় তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয় হাড়োয়া গ্রামীন হাসপাতালে। দু'জনকে ভর্তি করা হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হাড়োয়ায় তৃণমূল নেতার বাগানবাড়িতে ত্রাণসামগ্রী মিলেছিল

গত মাসেই এখান থেকে একটি খবর প্রকাশ্যে এসেছিল যে হাড়োয়ার তৃণমূল নেতার বাগানবাড়িতে মিলেছিল প্রচুর ত্রাণ সামগ্রী।  তৃণমূল নেতা চন্দন দাস ও মণিরুল মণ্ডলের বাগানবাড়িতে হানা  দিয়েছিলেন স্থানীয় মহিলারা। বাগানবাড়িতে অসামাজিক কাজকর্ম চলত বলে অভিযোগ জানিয়েছিলেন এলাকার বাসিন্দারাই। হাতুড়ি দিয়ে বাগানবাড়ির গেট ভেঙে চলে বিক্ষোভ। স্থানীয় এক বাসিন্দা বলেছিলেন, 'পাড়ার মহিলারা অত্যাচারিত হয়েছিলেন। তাঁরা সবকিছু থেকে বঞ্চিত হয়েছেন। সাধারণ মানুষ কোনও সুযোগ-সুবিধা পাননি। প্রকৃত গরিব মানুষের ত্রাণ-সামগ্রী এই বাড়িতে মজুত ছিল। কিন্তু, আজ আমরা ঘর ভেঙে দেখি সামান্য ত্রিপল ছাড়া কিছু নেই। রাতারাতি সেই ত্রাণের মাল পার হয়ে গেছে। এই বাড়িতে যে অবৈধ কাজকর্ম চলত তার প্রমাণ আমরা রাতের অন্ধকারে বহুবার পেয়েছি। পাড়ার মানুষ আমাদের কাছে রিপোর্ট করেছিলেন। কিন্তু, সেই রিপোর্ট অনুযায়ী আমরা তখন কাজ করতে পারিনি। কারণ, সরকার তাঁদের ক্ষমতায় ছিল। আজ আমরা এখানে এসেছি মানুষ যাতে সুষ্ঠু পরিবেশে বাস করতে পারেন।'

এমন ছবি আরও এক তৃণমূল বিধায়কের অফিস থেকেও দেখা গিয়েছিল। সেখানে গিয়ে দেখা গিয়েছিল যে ত্রাণ সামগ্রী সব ডাঁই করে রাখা। সেখানে ছিল সরকারি ত্রিপল থেকে শাড়ি ও বাচ্চাদের জামাকাপড়। যেগুলো মূলত প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত মানুষের পাওয়ার কথা ছিল, তাই-ই মিলেছে, প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে। এই ছবি, রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির অফিসের। বাগুইআটির ৪৪ নম্বর বাসস্ট্যান্ড এলাকার এই অফিসে বিধায়ক থাকাকালীন কাজ চালাতেন অদিতি মুন্সি। বৃহস্পতিবার, প্রাক্তন তৃণমূল বিধায়কের এই ঠিকানাতেই সদলবলে অভিযান চালান সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। উদ্ধার হয় ত্রিপল, শাড়ি থেকে শুরু করে প্রচুর ত্রাণের সামগ্রী।

 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget