এক্সপ্লোর

Durgapur News: রিজার্ভারে নামতেই চিৎকার সহকারীর, হুড়মু়ড়িয়ে নেমে পড়লেন রাজমিস্ত্রিও; তারপর যা হল দুর্গাপুরে...

Reservoir Renovation Work: দুর্গাপুরের ২৭ নং ওয়ার্ডের পার্ক অ্যাভিনিউ এলাকায় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একটি আবাসনের রিজার্ভার সংস্কারের কাজ চলছিল।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : মর্মান্তিক ! রিজার্ভার সংস্কারের কাজে নেমে দমবন্ধ হয়ে মৃত্যু হল দুই শ্রমিকের ! মৃত রাজমিস্ত্রি ও রাজমিস্ত্রির সহকারীর নাম হুমায়ুন শেখ(৫৫) ও বাবলু শেখ (২৭)। তাঁরা মুর্শিদাবাদের বাসিন্দা। ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে দুর্গাপুরে।

দুর্গাপুরের ২৭ নং ওয়ার্ডের পার্ক অ্যাভিনিউ এলাকায় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একটি আবাসনের রিজার্ভার সংস্কারের কাজ চলছিল। ১৫ দিন আগে সেই রিজার্ভার ঢালাই করে মুর্শিদাবাদের রাজমিস্ত্রি ও সহকারীরা বাড়ি ফিরে যান। ১৫ দিন পর বুধবার ফিরে এসে ঢালাইয়ের পাটা খোলার কাজ করতে নামেন সহকারী বাবলু শেখ। রিজার্ভারে নেমে দমবন্ধ হয়ে আসছিল তাঁর। তিনি চিৎকার করতেই সেই রিজার্ভারে ঝাঁপ দেন রাজমিস্ত্রি হুমায়ুন শেখ। হুমায়ুনেরও সেই দুর্গন্ধে দম বন্ধ হয়ে ওঠার উপক্রম হয়। ওই সময় ওপরে থাকা রাজমিস্ত্রির আরেক সহকারী চিৎকার শুরু করে দেন। তখন স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাই খবর দেন নিউ টাউনশিপ থানার পুলিশ এবং দমকল বিভাগে। দমকল বিভাগের কর্মীরা এসে ওই দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। এরপর নিউ টাউনশিপ থানার পুলিশ তাঁদের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাড়ির দেখভালের দায়িত্বে থাকা কাঞ্চন লায়েক বলেন, "ওই বাড়িতে থাকতেন সঞ্জীব চ্যাটার্জি। করোনাকালে তিনি মারা যান। ছেলেরা সৌদি আরবে থাকেন। বর্তমানে ওই বাড়িটি আমিই দেখাশোনা করি। রিজার্ভার সংস্কারের কাজ করাচ্ছিলাম। আজ সকালে পাটা খুলতে নেমে দম বন্ধ হয়ে মৃত্যু হয় রাজমিস্ত্রি হুমায়ুন শেখ ও রাজমিস্ত্রির সহকারী বাবলু শেখের।"

দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, রিজার্ভারের ভিতর উৎপন্ন হয়েছিল বিষাক্ত গ্যাস। সেই গ্যাস থেকেই এই দুর্ঘটনা। 

দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মণ্ডল বলেন, "দীর্ঘদিন ধরে কোনও ট্যাংক বন্ধ থাকলে মিথেন গ্যাস উৎপন্ন হয়। সেই গ্যাস থেকেই এই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আমাদের প্রাথমিক অনুমান। তবে ময়নাতদন্তের পরেই আসল কারণ জানা যাবে।"

আরও পড়ুন ; হাতে-পায়ে বাঁধা দড়ি, বৃদ্ধকে পরিত্যক্ত আবাসনে ফেলে রেখেছিল ছেলেরাই, জানা গেল গোঙানির শব্দে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget