এক্সপ্লোর

Kharagpur Murder: পারিবারিক জমি বিবাদের জের, খড়গপুরে খুন ব্যক্তি

Kharagpur News: কাজ সেরে বাড়ি ফেরার পথে খুন হতে হল এক ব্যক্তিকে। পারিবারিক জমি বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে খড়গপুরের এক নম্বর ব্লকের হরিয়াতারা অঞ্চলের পোড়াডিহা গ্রামের নেতাজি চকে।

বিশ্বজিৎ দাস, খড়গপুর:পারিবারিক জমি বিবাদের (land dispute) জেরে খুন হতে হল এক ব্যক্তিকে (Kharagpur Murder)। ঘটনাটি ঘটেছে খড়গপুরের এক নম্বর ব্লকের হরিয়াতারা অঞ্চলের পোড়াডিহা গ্রামের নেতাজি চকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটা নাগাদ পোড়াডিহা গ্রামের নেতাজি চকে বাড়ি ফেরার সময় খুন হতে হয় ওই ব্যক্তিকে। বিষয়টির কথা জানাজানি হতেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম উমাশঙ্কর মাহাতো। তাঁর বাড়ি খড়গপুর এক নম্বর ব্লকের করিয়াশোল গ্রামে।

আরও পড়ুন: RG Kar: তিলোত্তমার নামেই সোদপুর মোড়ের নামকরণের দাবি SFI-এর, সম্মতি জানিয়ে সই বাবা-মায়ের

এপ্রসঙ্গে মৃতের ভাই কনক মাহাতো বলেন, শনিবার সন্ধ্যায় ডিউটি থেকে ফিরছিলাম। পোরাডিহা বাজারে দাদার দোকানের সামনে এসে দেখি ভিতরে তিনটি ছেলের সঙ্গে দাদার ধস্তাধস্তি চলছে। বিষয়টি দেখে দাদাকে বাঁচাতে দোকানে ঢুকতেই দুষ্কৃতীরা আমার ওপরেও ঝাঁপিয়ে পড়ে। দাদার গলা এবং পেটে ধারালো অস্ত্র দিয়ে ওরা আঘাত করেছিল। এর ফলে প্রচুর রক্ত বেরিয়ে যায়।পরে খবর পেয়ে পুলিশ এসে দাদাকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কনক মাহাতোর আরও অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে আমাদের আত্মীয় রাজু মাহাতো দাদাকে খুন করেছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও এখন পলাতক উমাশঙ্কর মাহাতোকে খুনের ঘটনার তিন অভিযুক্ত। বর্তমানে জমি নিয়ে রাজু মাহাতোর সঙ্গে উমাশঙ্কর মাহাতোর কী বিবাদ চলছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে অবিলম্বে এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করার জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টিকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এখনও অভিযুক্তরা কেন গ্রেফতার হয়নি কথা উঠেছে তা নিয়েও। এখন দেখার পুলিশ কত তাড়াতাড়ি দুষ্কৃতীদের গ্রেফতার করতে সমর্থ হয়। পরিবারের অভিযোগের তীর যে রাজু মাহাতোর বিরুদ্ধে তাঁর ক্ষেত্রেও বা কী ব্যবস্থা নেয় প্রশাসন?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Bengal Weather Updates: অবাধ উত্তুরে হাওয়া, আরও নামল পারদ, পুরোদস্তুর শীতের আগমন কবে? জানাল আবহাওয়া দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget