এক্সপ্লোর

আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল, লন্ডভন্ড বকখালি, কাকদ্বীপ সহ দক্ষিণ ২৪ পরগনার উপকূল

আশঙ্কা মতোই দক্ষিণ ২৪ পরগনার উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল।

কলকাতা: আশঙ্কা মতোই দক্ষিণ ২৪ পরগনার উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল। ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি বেগে তাণ্ডব চালাল ঝড়। সঙ্গে প্রবল বৃষ্টি। মুহূর্তে চারিদিকে লন্ডভন্ড অবস্থা। শুধু বকখালি নটয়, বুলবুলের ভয়াবহতার ছবি ধরা পড়ে কাকদ্বীপেও। একই অবস্থা রাজ্যের সৈকত শহর দিঘাতেও। শনিবার সকাল থেকেই লাগাতার বৃষ্টি হয় দক্ষিণবঙ্গ জুড়ে। দুপুরের পর থেকে আবহাওয়া খারাপ হয় বকখালি, কাকদ্বীপ,  নামখানা ও দিঘা-সহ রাজ্যের বিভিন্ন উপকূলবর্তী এলাকায়। বিভিন্ন জায়গা থেকে পর্যটক ও বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয় নিরাপদ জায়গায়। বিকেলের পর কলকাতাতেও বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। সন্ধের আগেই ফাঁকা হয়ে যায় রাস্তা ঘাট। বুলবুলের প্রভাবে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের কিছু এলাকা। বালিগঞ্জের কাছে সিসিএফসি-তে গাছ পড়ে ক্লাবের শেফ-এর মৃত্যু হয়। বালিগঞ্জের সানি পার্কের কাছে গাছ ভেঙে পড়ে  গাড়ির ওপর। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হননি।  রিজেন্ট পার্কে স্কুটারের ওপর ভেঙে পড়ে গাছ। ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজরদারির জন্য নবান্নে খোলা হয় বিশেষ কন্ট্রোলরুম। শনিবার কন্ট্রোলরুম থেকে পরিস্থিতির খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়। খোলা হয় ৩১৮টি রিলিফ ক্যাম্প। মজুত রাখা হয়েছে ৯৪টি নৌকা। বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৫০ জন স্বেচ্ছাসেবী। রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৬টি দল। সোমবারও বন্ধ থাকছে ক্ষতিগ্রস্ত জেলার সব সরকারি স্কুল। বুলবুলের প্রভাব রেল ও বিমান পরিষেবায়। বাতিল দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি ট্রেন। ট্রেন চলাচল বিঘ্নিত শিয়ালদা দক্ষিণ শাখায়। শনিবার সন্ধে ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ ছিল উড়ান পরিষেবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget