এক্সপ্লোর

Siliguri: পর্যটকদের ভিড় নেই, শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে দিনভর ৩ ব্যাঘ্রশাবকের খুনসুটি

আপাতত ভিড় না থাকলেও, ধীরে ধীরে ভিড় বাড়বে বলেই আশা করছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। তখন শীলা-বিভানের ছানাদের দস্যিপনা উপভোগ করবেন পর্যটকরা।

শিলিগুড়ি: শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে শীলা-বিভানের এখন ভরা সংসার। মায়ের কোলে খুনসুটিতে মেতেছে খুদের দল। পর্যটকের ভিড় না থাকায় ছুটির মেজাজে ওরাও। কখনও কোলে, কখনও পিঠে। ৩ মাসের ৩ শাবক বেড়ে উঠছে মায়ের স্নেহের পরশে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি খোলা খাকলেও, ভিড় নেই বললেই চলে। তাই আপন মনে খেলে বেড়াচ্ছে শীলা-বিভানের ছানারা। এখন পার্কে মোট বাঘের সংখ্যা ৭। শীলার আগের ২ সন্তান ইকা-রিকার বয়স এখন ২ বছর। গত ১২ অগাস্ট ৩ সন্তান হয়েছে শীলা-বিভানের। লকডাউনে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর গত ২ অক্টোবর করোনা বিধি মেনে খোলে বেঙ্গল সাফারি। কিন্তু এখনও পর্যটকদের ভিড় তেমন জমেনি। আর এতেই ওদের একেবারে পোয়া বারো। ইকা ও রিকা দুজনেই এখন অনেকটাই বড়। তাদের মনোরঞ্জনের জন্য তৈরি হয়েছে পার্ক। সেখানে রয়েছে কাঠের দোলনা। কখনও গাছে উঠে পড়ছে, কখনও আবার গাছের গুঁড়িতে আঁচড় মারছে। সেভাবে পর্যটক নেই দিনভর, ইকা-রিকাও ছুটির মেজাজে। ইকা-রিকা একটু বড় বলে ৩ খুদেকে রাখা হয়েছে তাদের কাছ থেকে আলাদা করে। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ বলছেন, ‘বাচ্চারা বড় হচ্ছে, ৩ মাস বয়স, তিনটিই পুরুষ বাঘ। এলাকা দখল নিয়ে লড়াই করতে পারে। তাই খাঁচা করা হয়েছে।’ আপাতত ভিড় না থাকলেও, ধীরে ধীরে ভিড় বাড়বে বলেই আশা করছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। তখন শীলা-বিভানের ছানাদের দস্যিপনা উপভোগ করবেন পর্যটকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget