এক্সপ্লোর

Omicron Crisis: সেরে উঠেছিলেন ওমিক্রন থেকে, ফের কোভিড আক্রান্ত বেঙ্গালুরুর চিকিৎসক

Omicron Crisis: এবার তিনি ফের কোভিড (covid19) আক্রান্ত হলেন। গত মাসেই ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন বেঙ্গালুরুর (bangaluru) সেই চিকিৎসক। যদিও তাঁর কোনও বিদেশ যাত্রার ইতিহাস ছিল না। 

বেঙ্গালুরু: দেশে প্রথম যে ২ জন ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন, তাঁদের মধ্যে তিনি ছিলেন একজন। ৪৬ বছরের সেই ওমিক্রন আক্রান্ত বেঙ্গালুরুর চিকিৎসক (doctor) সুস্থ হয়ে উঠেছিলেন। এবার তিনি ফের কোভিড (covid19) আক্রান্ত হলেন। গত মাসেই ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন বেঙ্গালুরুর (bangaluru) সেই চিকিৎসক। যদিও তাঁর কোনও বিদেশ যাত্রার ইতিহাস ছিল না। 

বিশ্বজুড়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। ভারতেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই আবহে দেশে ফের করোনার নতুন ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানালেন আইআইটির বিজ্ঞানী মনীন্দ্র আগরওয়াল। আগাম সতর্কবার্তা দিয়ে বিজ্ঞানী বলেন যে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংক্রমণ ফের শিখর ছোঁবে। দৈনিক আক্রান্তের সংখ্যা ১ থেকে দেড় লক্ষ পর্যন্ত হবে।

এই বিজ্ঞানী ম্যাথমেটিকাল প্রোজেকশনের মাধ্যমে করোনা ঢেউয়ের এই পূর্বাভাস দিয়েছেন। তৃতীয় ঢেউ নিয়ে ভারতকে কতটা সতর্ক হতে হবে? সংবাদসংস্থা পিটিআইকে মনীন্দ্র জানান, "নতুন এই প্রজাতির জেরে দেশ ফেব্রুয়ারির মধ্যে তৃতীয় তরঙ্গের মুখোমুখি হবে। যদিও দ্বিতীয় তরঙ্গের থেকে অনেকটা প্রাবল্য কম হবে বলে জানিয়েছেন তিনি। 

এদিকে, ওমিক্রন (Omicron) আতঙ্কের মাঝেই চিন্তার খবর শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Soumya Swaminathan)। তিনি সোমবার বলেন, ডেল্টার (Delta Variant) তুলনায় ওমিক্রনে সংক্রমণ ছড়াবে বেশি। প্রথম সংক্রমণের ৯০ দিনের মধ্যে ফের পুনঃসংক্রমণ (Reinfection) হওয়ায়র সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই প্রজাতিতে অনেক বেশিমাত্রায় শিশুরাই আক্রান্ত হবে বলে জানান হয়েছে।         

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮২২ জন। যা গত দেড় বছরের বেশি সময়ে সবথেকে কম। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩০৬।   গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২১১।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৭৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৪৮ হাজার ৩৮৩ । 

আরও পড়ুন: ২০২২-এর মে মাসে মুক্তি পাচ্ছে রানি মুখোপাধ্যায়ের 'মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে'

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget