এক্সপ্লোর

Bengaluru Incident : বেঙ্গালুরুর কলেজে ছাত্রীকে পুরুষ শৌচালয়ে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় সেই সহপাঠী !

Karnataka News: এফআইআর অনুযায়ী, অভিযুক্ত ও 'ধর্ষণের' শিকার ওই ছাত্রী..দুজনে একে অপরকে চেনে। সহপাঠী ছিল তারা।

বেঙ্গালুরু : ফের ধর্ষণের অভিযোগ। ফের কাঠগড়ায় সহপাঠী। গ্রেফতার ২১ বছরের ইঞ্জিনিয়ারিং ছাত্র। দক্ষিণ বেঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পুরুষ শৌচালয়ের ভিতরে ঘটে ঘটনাটি। অভিযুক্তের নাম জীবন গৌড়া। সে ষষ্ঠ সেমেস্টারে ছাত্র। বুধবার তাকে হেফাজতে নেয় পুলিশ। গত ১০ অক্টোবর ঘটে ঘটনাটি। একই কলেজের ছাত্রী নিগৃহীতা। ঘটনার পাঁচদিন পর তিনি অভিযোগ জানান। এফআইআর অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।

এফআইআর অনুযায়ী, অভিযুক্ত ও 'ধর্ষণের' শিকার ওই ছাত্রী..দুজনে একে অপরকে চেনে। সহপাঠী ছিল তারা। কিন্তু, ব্যাকলগের কারণে পিছিয়ে পড়ে ওই ছাত্র। ঘটনার দিনে, কিছু জিনিস নিতে সহপাঠীর সঙ্গে দেখা করে ওই ছাত্রী। লাঞ্চ ব্রেকের সময়, একাধিক বার ওই ছাত্রীকে ফোন করে অভিযুক্ত। সপ্তম ফ্লোরের স্থাপত্য ব্লকের কাছে তার সঙ্গে দেখা করতে বলে সে। যখন ওই ছাত্রী সেখানে পৌঁছায়, অভিযুক্ত জোর করে তাকে চুম্বন করার চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় ছাত্রী লিফ্ট ব্যবহার করে ওই জায়গা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। যদিও অভিযুক্ত তাঁকে ষষ্ঠ ফ্লোরে অনুসরণ করে। এরপর তাকে পুরুষ ওয়াশরুমে টেনে নিয়ে গিয়ে সেখানে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। রিপোর্টে আরও বলা হয়েছে যে, ঘটনার সময় গৌড়া ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয় এবং সহপাঠী ছাত্রীর ফোনটি বেজে উঠলে তা কেড়ে নেয়। অনুমান করা হচ্ছে, দুপুর ১:৩০ থেকে ১:৫০ এর মধ্যে ঘটনাটি ঘটেছে। ঘটনার কথা নিজের দুই বন্ধুকে জানান ওই ছাত্রী। এফআইআরে আরও উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত সহপাঠী পরে তাঁকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে তাঁর "পিলের দরকার আছে কিনা।"

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী প্রথমে অভিযোগ জানাবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিলেন। হতাশ হয়ে পড়েছিলেন। ভয়ও পাচ্ছিলেন। পরে তিনি তাঁর বাবা-মাকে ঘটনাটি জানান। তাঁরা মেয়েকে থানায় সঙ্গে নিয়ে এসে অভিযোগ জানান। বৃহস্পতিবার ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ফ্লোরে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। যার জেরে তথ্যপ্রমাণ জোগাড়ে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ফরেন্সিক ও ডিজিটাল তথ্যপ্রমাণ পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনায় কর্ণাটকের শাসক দল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget