এক্সপ্লোর

Bengaluru Teacher: ছাত্রীর বাবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ছবি ফাঁসের ভয় দেখিয়ে ২০ লক্ষ টাকা আদায়ের চেষ্টা; আটক স্কুলশিক্ষিকা

Bengaluru Teacher Arrested: ব্ল্যাকমেল করে সেই ছাত্রীর বাবার থেকে ৪ লক্ষ টাকা আদায় করেন তিনি। আরও ১৫ লক্ষ টাকা আদায়ের চেষ্টা করেন শ্রীদেবী রুদাগী নামের সেই স্কুলশিক্ষিকা।

বেঙ্গালুরু: বেঙ্গালুরুর এক ২৫ বছর বয়সী স্কুলশিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর স্কুলের এক ছাত্রীর বাবার (Bengaluru Teacher Arrested) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন এবং সেই ছাত্রীর বাবাকে ব্ল্যাকমেল করে ভয় দেখিয়ে তাঁর থেকে ২০ লক্ষ টাকা আদায় করার চেষ্টা করেছিলেন।

সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ এই স্কুলশিক্ষিকাকে গ্রেফতার করেছে। তাঁর নাম জানা গিয়েছে শ্রীদেবী রুদাগী এবং তাঁর সঙ্গে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম জানা গিয়েছে গণেশ কালে (বয়স ৩৮) এবং সাগর (বয়স ২৮)। আর সেই ছাত্রীর বাবার নাম জানা গিয়েছে সতীশ (নাম পরিবর্তিত)। তাঁর থেকে গণেশ ও সাগর নাকি ৪ লক্ষ টাকা আদায়ও করে নিয়েছিলেন। আর তারপর থেকে তাঁকে নিয়মিত ব্ল্যাকমেল করতে থাকে ঘ্নিষ্ঠ ছবি ফাঁসের ভয় দেখিয়ে ২০ লক্ষ টাকা আদায়ের চেষ্টা করতে থাকে।

সংবাদসূত্রে জানা গিয়েছে, পুলিশ জানিয়েছে এই সতীশ নামের ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী এবং তিনি পশ্চিম বেঙ্গালুরুর বাসিন্দা। তিনি সেখানে তাঁর স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে থাকতেন। সেই শহরের (Bengaluru Teacher Arrested) একটি বেসরকারি স্কুলে তাঁর ৫ বছরের মেয়েকে ২০২৩ সালে ভর্তি করিয়েছিলেন তিনি। এই মেয়ের ভর্তির সময়ে তিনি স্কুলে রুদাগী নামের সেই স্কুলশিক্ষিকার সঙ্গে দেখা করেন। তারপর থেকেই রুদাগীর সঙ্গে সংযোগ ছিল তাঁর। আলাদা আলাদা সিমকার্ডের নম্বরে আলাদা ফোনে মেসেজ ও ভিডিয়ো কলের মাধ্যমে কথাবার্তা চলত তাদের দুজনের।

আর এক সময়ে তাদের কথাবার্তা ঘনিষ্ঠ পর্যায়ে চলে যায়। তারপর ব্ল্যাকমেল করে সেই ছাত্রীর বাবার থেকে ৪ লক্ষ টাকা আদায় করেন তিনি। আরও ১৫ লক্ষ টাকা আদায়ের চেষ্টা করেন শ্রীদেবী রুদাগী (Bengaluru Teacher Arrested) নামের সেই মহিলা। সেই ব্যক্তি দিতে অসম্মত হলে ছদ্মবেশে রুদাগী তাঁর বাড়িতেও পৌঁছে যান এবং ৫০ হাজার টাকা ধার চেয়ে বসেন।

এই সময়ে ব্যবসায় টালমাটাল হওয়ায় মেয়ের স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে গুজরাতে গিয়ে পরিবার নিয়ে থাকার পরিকল্পনা করেন সেই ব্যক্তি। আর ট্রান্সফার সার্টিফিকেট আনতে স্কুলে গিয়েই সতীশকে একটা ঘরে আটক করে ফেলা হয়, সেখানে সাগর ও গণেশ নামের দুই ব্যক্তিও ছিলেন। সাগর তাঁকে তাঁর ও রুদাগীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করেন যে ২০ লক্ষ টাকা না দিলে এই ছবি তাঁর পরিবারকে পাঠিয়ে দেবে সে। তারপরই পুলিশের দ্বারস্থ হন সতীশ নামের সেই ব্যক্তি। রুদাগী সহ আরও দুই ব্যক্তিকে ১৪ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durga Puja 2026 : 'সুজিত-হীন' শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?
Durga Puja 2026 : 'সুজিত-হীন' শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?
West Bengal News Live : ট্রেনের ধাক্কায় ২ স্কুলছাত্রী-সহ ৩ জনের মৃত্যু, আহত আরও কয়েকজন
ট্রেনের ধাক্কায় ২ স্কুলছাত্রী-সহ ৩ জনের মৃত্যু, আহত আরও কয়েকজন
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget