এক্সপ্লোর

Watch Video: SDM-কেই কষে লাঠির বাড়ি! আন্দোলন থামাতে গিয়ে 'ভুল' পুলিশকর্মীর

Bharat Bandh: পটনার এই ঘটনার ভিডিও এখন ভাইরাল। লাঠির মার খেয়েই রেগে কাঁই এসডিএম। তারপর কী হল?

পাটনা, বিহার: তফসিলি জাতি ও তফসিলি জনজাতিদের জন্য সংরক্ষণ নিয়ে ক্রিমি লেয়ার সংক্রান্ত সুপ্রিম কোর্টের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছে একাধিক দলিত ও আদিবাসী সংগঠন। ২১ অগাস্ট ভারত বনধের ডাক দেওয়া হয়েছিল। সেই আন্দোলনে একাধিক জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে আন্দোলনকারীদের। সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। তার মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিহারের পাটনায় আন্দোলন সামলাতে গিয়ে এক এসডিএম-কেই ভুল করে লাঠি মেরে বসেছেন এক পুলিশকর্মী- সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল। 

কী দেখা যাচ্ছে ভিডিওতে?
ভাইরাল ফুটেজে (Viral Video) দেখা যাচ্ছে, রাস্তায় প্রবল হুড়োহুড়ি হচ্ছে। আন্দোলনকারীদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে পুলিশ। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা জামা পরে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি-তিনিই ওই এলাকায় SDM. ভিডিওতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকেই লাঠির বাড়ি মেরে বসলেন এক পুলিশকর্মী। প্রবল রেগে যান ওই SDM, তড়িঘড়ি ছুটে আসেন বাকি পুলিশকর্মী ও অফিসারেরা। তাঁরা কোনওমতে সামাল দেন পরিস্থিতি। 

সচিন গুপ্তা নামে এক ব্যক্তি X হ্যান্ডেলে ওই ভিডিও পোস্ট করেছেন। দ্রুত ভাইরাল হয়েছে ওই ভিডিও ফুটেজ। নেট নাগরিকদের অনেকেই চূড়ান্ত কটাক্ষ করেছেন। কেউ দাবি করেছেন, পুলিশকর্মী ইচ্ছে করেই SDM-কে লাঠির বাড়ি মেরেছেন। আরেকজনও একই দাবি করে লিখেছেন, 'ভাল করে দেখুন, ইচ্ছে করেই মেরেছে, এবার ওঁর চাকরি যাবে।' আর এক নাগরিকের কটাক্ষ, 'নিজের ওষুধের স্বাদ নিজেকেই নিতে হয়েছে।'

 

ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ডেপুটি সুপারিন্টেডেন্ট অশোক কুমার সিংহ জানিয়েছেন, পুলিশকে অল্প শক্তিপ্রয়োগ করতে হয়েছে কারণ আন্দোলন শান্তিপূর্ণ ছিল না। এই আন্দোলনের কারণে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি। PTI সূত্রের খবর, এদিনের আন্দোলন কর্মসূচির জন্য  গোটা রাজ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিছু জেলায় দোকান-স্কুল বন্ধ ছিল।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আইকিউওও জেড৯এস ৫জি সিরিজ এবার ভারতে হাজির, কোন কোন ফোন লঞ্চ হয়েছে? দাম কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget