এক্সপ্লোর

সিএএ: দিল্লি থাকতে পারবেন না, বিক্ষোভ-প্রতিবাদ নয়, ভীম আর্মি প্রধান চন্দ্রশেখরকে জামিন

গত ২০ ডিসেম্বর দিল্লির জামা মসজিদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)বিরোধী প্রতিবাদ, বিক্ষোভের সময় জনতাকে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে চন্দ্রশেখরের বিরুদ্ধে।

নয়াদিল্লি: জনতাকে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়ে তিহার জেলে ২৫ দিন কাটানোর পর বাইরে বেরচ্ছেন ভীম আর্মি সংগঠনের সভাপতি চন্দ্রশেখর আজাদ। বুধবার ২৫০০০ টাকার বন্ড পেশের শর্তে চন্দ্রশেখরকে জামিন মঞ্জুর করেন অতিরিক্ত দায়রা বিচারক কামিনী লাও। তবে দিল্লির আদালতের আরও শর্ত, তাঁকে দিল্লি ছাড়তে হবে, তিনি রাজধানীতে ৪ সপ্তাহ থাকতে বা কোনও প্রতিবাদ, বিক্ষোভে সামিল হতে পারবেন না। ৩৩ বছর বয়সি চন্দ্রশেখরকে চিকিত্সার জন্য রাজধানীতে ফিরতে হলেও পুলিশকে আগে জানিয়ে রাখতে হবে। জামিনে মুক্তির জন্য ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জারি করা শর্তগুলি মেনে নিয়েছেন তিনি। পরে অবশ্য এই নির্দেশে তিনি কিছু সংশোধনের আবেদন জানাতে পারেন। গত ২০ ডিসেম্বর দিল্লির জামা মসজিদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)বিরোধী প্রতিবাদ, বিক্ষোভের সময় জনতাকে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে চন্দ্রশেখরের বিরুদ্ধে। এদিন আদালত আরও জানায়, জামিনে ছাড়া পেয়ে সাহারানপুর যাওয়ার আগে ২৪ ঘন্টার মধ্যে জামা মসজিদ সহ দিল্লির আর কোথাও যেতে চাইলে চন্দ্রশেখরের সঙ্গে পুলিশ থাকবে। বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার হয় বলে মন্তব্য করেন বিচারপতি। চন্দ্রশেখরের উত্তরপ্রদেশে বিপদে পড়ার আশঙ্কা আছে বলে সওয়াল করেন তাঁর আইনজীবী। চন্দ্রশেখরের ভীম আর্মি গত ২০ ডিসেম্বর সিএএ-র বিরুদ্ধে জামা মসজিদ থেকে যন্তর মন্তর পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় প্রয়োজনীয় পুলিশি অনুমতি ছাড়াই। এই মামলায় গ্রেফতার আরও ৯ জন আগেই জামিন পেয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ

ভিডিও

Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget