এক্সপ্লোর

Nagendra Ujala Niece: পণের দাবি, বিহারে ভোজপুরি অভিনেতার ভাইঝিকে পুড়িয়ে খুন

Bhojpuri actor nagendra ujalas niece: নগেন্দ্র উজালার ভাইঝি জুহি কুশওয়াহার সঙ্গে গত বছর ২৭ নভেম্বর কোমাল অভিষেক কুশওয়াহার বিয়ে হয়। অভিযোগ বিয়ের পর থেকেই পণের দাবিতে জুহির উপর অত্যাচার করা হত।

পাটনা: ফের পণের দাবিতে মহিলার উপর অত্যাচার। কেন পণ দেওয়া হচ্ছে না সেই অপরাধে বিহারে পুড়িয়ে মারা হল মহিলাকে। ঘটনা বিহারের গোপলগঞ্জের। মৃত ওই মহিলা ভোজপুরি অভিনেতা নগেন্দ্র উজালার ভাইঝি। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়র করা হয়েছে। ওই মহিলার শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরাই তাঁকে পুড়িয়ে মারে। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে সৎকারও করা হয় দেহ। মেয়ের মৃত্যুর পর থানায় অভিযোগ দায়ের করেন মৃত ওই তরুণীর মা। তরুণীর স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। নগেন্দ্র উজালার ভাইঝি জুহি কুশওয়াহার সঙ্গে গত বছর ২৭ নভেম্বর কমল অভিষেক কুশওয়াহার বিয়ে হয়। অভিযোগ বিয়ের পর থেকেই পণের দাবিতে জুহির উপর অত্যাচার করা হত। জানা গিয়েছে, ২ লক্ষ টাকা পণের দাবি করে শ্বশুড় বাড়ির পরিবারের সদস্যরা। তা দিতে রাজি না হওয়ায় জুটত মার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে এই নৃশংস ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে পণের জন্য তরুণীর মৃত্য়ু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজের কালো দিক। যেখানে সারা বিশ্ব এগিয়ে চলেছে সেখানে পণের জন্য তরুণী খুনে উঠছে একাধিক প্রশ্ন। এর আগে একই ঘটনার সাক্ষী থেকেছে বক্সার। পণের দাবিতে পিটিয়ে খুন করা হয় নববধূকে। ঘর থেকে উদ্ধার করা হয় দেহ। মুখ সহ দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়। দুটি ঘটনায় ঘটেছে বিয়ের দুমাসের মধ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget