এক্সপ্লোর

Nitish Kumar on Pegasus: পেগাসাসকাণ্ডে এবার চাপ শরিক দল জেডিইউ-র, তদন্ত চাইলেন নীতীশ কুমার

বৃহস্পতিবার পেগাসাস মামলার শুনানি সুপ্রিম কোর্টে। ইজরায়েলি স্পাইওয়্যারের মাধ্যমে রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক, বিচারপতি ও বিশিষ্টজনদের ফোন হ্যাকিংয়ের অভিযোগ উঠেছে মোদির সরকারের বিরুদ্ধে।

পটনা: একবারে 'উলটপুরাণ' ! পেগাসাসকাণ্ডে তদন্ত চাইল বিজেপির সহযোগী দল জেডিইউ। নিজেই এই তদন্তের জন্য 'ব্যাট ধরলেন' দলের সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। যা স্বাভাবিকভাবেই হতবাক করেছে গেরুয়া শিবিরকে।

এ প্রসঙ্গে জেডিইউ চিফ বলেন, ''এনিয়ে একটা তদন্ত হওয়া উচিত। টেলিফোনে আড়ি পাতা নিয়ে অনেকদিন ধরেই কথা উঠছে। এনিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। বিরোধীরা এই নিয়ে বার বার আলোচনার কথা বলছেন।'' সোমবার 'পেগাসাস কাণ্ড' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

যার উত্তরে নীতীশ কুমার বলেন, ''আমরা বলতে পারব না, কোন কৌশলে সবকিছুর পরিবর্তন ঘটেছে ? এই বিষয়ে সবদিক খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। এটাই আমি মনে করি।'' এই বলেই অবশ্য থেমে থাকেননি বিহার রাজনীতির অন্যতম কাণ্ডারি। নীতীশ বলেন, ''কী হয়েছে-কী না হয়েছে এই নিয়ে সংসদে অনেক দিন ধরেই কথা উঠছে। এই বিষয়গুলো সংবাদপত্রেও আসছে। আমি এইসব দেখেই তদন্তের কথা বলছি।''

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, মার্কিন দুই সংবাদপত্র্রের রিপোর্টের জেরে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজনীতি। সম্প্রতি আমেরিকার দুই সংবাদপত্র 'দ্য গার্ডিয়ান' ও 'ওয়াশিংটন পোস্ট' দাবি করে, পেগাসাস নামের একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে দেশের পরিচিত তথা গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্বদের ওপর নজরদারি চালাচ্ছে বিশ্বের বহু দেশের সরকার। এই তালিকায় নাম রয়েছে ভারতেরও। ইজরায়েলি নজরদারি কোম্পানি 'এনএসও' এই সফটওয়্যারটি বিক্রি করেছে।

এদিকে বৃহস্পতিবার পেগাসাস মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ইজরায়েলি স্পাইওয়্যারের মাধ্যমে রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক থেকে শুরু করে বিচারপতি ও বিশিষ্টজনদের ফোন হ্যাকিংয়ের অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। এমনকী পেগাসাস থেকে সেনাও রেহাই পায়নি বলে অভিযোগ তুলেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। এই নিয়ে একাধিক আবেদন জমা পড়েছে সর্বোচ্চ আদালতে। তার প্রেক্ষিতে ৫ অগাস্ট প্রধান বিচারপতি এনভি রামান্না ও বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে পেগাসাস মামলার শুনানি হবে।
   

সেরা শিরোনাম

Nepal Flash Flood: নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা
নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা
Delhi CJP Protest : 'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
CJP Delhi Protest: ছাড়া পেয়ে গেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান, এবার কী তোলপাড় হবে যন্তরমন্তর ?
ছাড়া পেয়ে গেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান, এবার কী তোলপাড় হবে যন্তরমন্তর ?
Cockroach Janata Party: অভিজিৎ-সৌরভদের 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করল পুলিশ, সকালেই নিয়ে আসা হবে দিল্লি ক্যান্টনমেন্ট থানায়
অভিজিৎ-সৌরভদের 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করল পুলিশ, সকালেই নিয়ে আসা হবে দিল্লি ক্যান্টনমেন্ট থানায়

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget