এক্সপ্লোর

বিহারে গণধর্ষণ, অপমানে আত্মঘাতী কিশোরী

বিহারে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, তার মধ্যেই দলিত নির্যাতনের ঘটনা রাজনৈতিক অস্ত্র হতে চলেছে বিরোধীদের।

পটনা: উত্তরপ্রদেশের হাথরসে তরুণীকে গণধর্ষণ ও হত্যার ঘটনা প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে ফের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। উত্তরপ্রদেশের পর ঘটনাস্থল এবার বিহারের গয়া জেলা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, গণধর্ষণের শিকার হওয়া মেয়েটি অপমানে শুক্রবার আত্মঘাতী হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গ্রামেরই একটি বাড়িতে গিয়েছিল ওই দলিত মেয়েটি। রাতে বাড়ি ফেরার সময় চারজন তাকে ধর্ষণ করে। কোনও মতে সেখান থেকে পালিয়ে মেয়েটি নিজের বাড়ি ফিরে আসে। পরিবারের সদস্যদের গণধর্ষণের কথা জানায়। মেয়েটির পরিজন জানিয়েছেম, এর পরেই সকলের অজান্ত ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে। ঘরের ভিতরে অনেকক্ষণ কোনও সাড়া না-পেয়ে সন্দেহ হয় বাড়ির লোকের। দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মেয়েটির দেহ উদ্ধার করেন তাঁরা। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। নির্যাতিতার পরিবারের অভিযোগ, মেয়েটিকে যে চারজন ধর্ষণ করেছিল বলে অভিযোগ, তাদের মধ্যে তিন জনকে চিহ্নিত করা গিয়েছে। তারা হল রাহুল কুমার, চিন্টু কুমার এবং চন্দন কুমার। চতুর্থ ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি। চারজনের বিরুদ্ধে এফআইআর করেছেন নির্যাতিতার বাবা-মা। বিহারে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, তার মধ্যেই দলিত নির্যাতনের ঘটনা রাজনৈতিক অস্ত্র হতে চলেছে বিরোধীদের। আরজেডি সহ বিরোধী দলগুলি এই গণধর্ষণের ঘটনার উল্লেখ করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নয়া কৃষি আইন, পরিযায়ী শ্রমিক সমস্যা, করোনা পরিস্থিতি—এই সব নিয়ে কিছুটা হলেও চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তার উপরে কিশোরী গণধর্ষণের ঘটনায় রাজ্যের শাসক জোটের উপরে চাপ আরও খানিকটা বাড়িয়ে দিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও অনড় BJP-র অনন্ত মহারাজ
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও অনড় BJP-র অনন্ত মহারাজ
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget