এক্সপ্লোর

Bihar Jivitputrika Tragedy: জিতিয়া চলাকালীন বিহারে জলে ডুবে মৃত্যু ৩৭ শিশু-সহ ৪৬ জনের, উৎসব বদলে গেল মৃত্যুমিছিলে

Bihar Tragedy: ভিন্ন এলাকা মিলিয়ে ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে।

পটনা: বিহারে উৎসব পরিণত হল বিভীষিকায়। 'জীবিতপুত্রিকা' বা 'জিতিয়া' উপলক্ষে পবিত্র স্নান করতে গিয়ে বিপত্তি বাধল। জলে ডুবে মৃত্যু হল ৪৬ জনের, যার মধ্যে ৩৭ জনই শিশু।।  নদী এবং পুকুরের জলে ডুব দিতে গিয়ে এই বিপত্তি ঘটেছে। একসঙ্গে, এক জায়গায় এই ঘটনা ঘটেনি। বিভিন্ন এলাকা মিলিয়ে ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। (Bihar Jivitputrika Tragedy)

রাজ্য সরকার জানিয়েছে, বিহারের ১৫টি জেলার বিভিন্ন এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে বুধবার।  সবমিলিয়ে ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে এখনও পর্যন্ত ৪৩ জনের দেহই উদ্ধার করা গিয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, এখনও উদ্ধারকার্য চলছে বিভিন্ন জায়গায়। (Bihar Tragedy)

'জীবিতপুত্রিকা' বা 'জিতিয়া' উৎসব পালিত হয় বিহার-সহ হিন্দিভাষী রাজ্যগুলিতে। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পড়শি দেশ নেপালেও 'জীবিতপুত্রিকা' পালিত হয়। এক্ষেত্রে সন্তানের কল্যাণের জন্য উপবাস করেন মহিলারা। এর পর একসঙ্গে নদী বা পুকুরে ডুব দিয়ে পবিত্র স্নান করেন মা ও তাঁর সন্তান। এবারে ওই উৎসব চলাকালীনই বিপত্তি ঘটল।

এই ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মাথাপিছু মৃতদের পরিবার এবং নিকটজনদের ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।  ইতিমধ্যেই ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আটটি পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। 

এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, বিহারের ওয়েস্ট চম্পারণ, নালন্দা, অওরঙ্গাবাদ, কৈমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারণ, পটনা, বৈশালী, মুজফ্ফরপুর, সমস্তিপুর, গোপালগঞ্জ এবং আরওয়ালে জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে জিতিয়া চলাকালীন।ঔরঙ্গাবাদে ১০, কৈমুরে ৭, সারণে ৫, পটনায় ৫, মোতিহারীতে ৫, ওয়েস্ট চম্পারণে ৩, রোহতাসে ৩, বৈগুসরায়ইয়ে ২ জন মারা গিয়েছেন বলে খবর।

আরও পড়ুন: Kolkata No Gathering Order: আগামী দু'মাস ধর্মতলায় কোনও জমায়েত নয়, RG কর নিয়ে প্রতিবাদের মধ্যেই নির্দেশিকা পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget