এক্সপ্লোর

Bihar Blanket Distribution Row: ৪০ ডিগ্রি গরমে কম্বল বিতরণ করলেন BJP-র মন্ত্রী, ‘ভোট বড় বালাই’, বলছেন বিরোধীরা

Bihar Minister Surendra Mehta: বিহারের বাছরাওয়ার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অহিয়াপুর গ্রাম থেকে এই ঘটনা সামনে এসেছে।

পটনা: তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। তার মধ্যেই কম্বল বিতরণ করলেন মন্ত্রী। দরিদ্র মানুষের হাতে হাসিমুখে কম্বল তুলে দেওয়ার ছবি তুললেন। সেই ছবি পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই তীব্র সমালোচনায় বিদ্ধ হতে হল মন্ত্রীকে। তীব্র গরমে কম্বল বিতরণের পিছনে যুক্তি খুঁজে পাচ্ছেন না কেউ। (Bihar Blanket Distribution Row)

বিহারের বাছরাওয়ার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অহিয়াপুর গ্রাম থেকে এই ঘটনা সামনে এসেছে। বিজেপি-র ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী তথা বিজেপি নেতা সুরেন্দ্র মেহতা। তিনিই এই কাণ্ড ঘটালেন। (Bihar Minister Surendra Mehta)

গরমে কম্বল বিতরণের ছবি পোস্ট করে  সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী লেখেন, ‘বিজেপি-র ৪৬তম প্রতিষ্ঠা দিবসে, পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল উন্নয়নের মন্ত্র নিয়ে দেশ গঠনের কাজে ব্রতী। আজ অহিয়াপুরে মানুষের হাতে বস্ত্র তুলে দিতে পেরে সম্মানিত বোধ করছি’।

সেখান থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে বহু মানুষকে সভাস্থলে জড়ো হতে দেখা গিয়েছে। প্রায় শতাধিক পুরুষ ও মহিলা মন্ত্রী এবং বিজেপি নেতাদের হাত থেকে কম্বল গ্রহণ করেন। দরিদ্র মানুষ গরমে কম্বল নিতে ভিড় করলেও, তীব্র দাবদাহে মানুষকে কম্বল দেওয়ার প্রয়োজন কেন পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

গত ৬ এপ্রিল বিজেপি-র প্রতিষ্ঠা দিবস ছিল। সেই দিন বিহারে পারদ প্রায় ৪০ ডিগ্রিতে পৌঁছে যায়। ওই দিন কম্বল বিতরণ নিয়ে মন্ত্রীকে কটাক্ষ করেছেন প্রাক্তন সিপিআই বিধায়ক অওধেশ রাই।  তাঁর বক্তব্য, “অটলবিহারি বাজপেয়ীর জন্মদিন ২৫ ডিসেম্বর কম্বল বিতরণ করলে মানা যেত। মানুষ অন্তত ব্য়বহার করতে পারতেন।  কিন্তু জ্বলন্ত সূর্যের নীচে দাঁড়িয়ে কম্বল বিতরণ করতে দেখে আমি স্তম্ভিত। খেলার মাঠের উন্নয়ন নেই, শিশুদের ক্রীড়া পরিষেবা দেওয়ার নাম নেই কিন্তু!”

চলতি বছরের অক্টোবর-নভেম্বর নাগাদ বিহারে বিধানসভা নির্বাচন। সেই জন্যই তীব্র গরমে কম্বল বিলি করতেও মন্ত্রী পিছপা হননি বলে দাবি অওধেশের। তাঁর মতে, এসব নাটক করে মানুষকে ভুল বোঝানো যাবে না। রাস্তার অবস্থা বেহাল, ধুলোয় হেঁচে-কেশে সারা মানুষ, কোনও কাজ হয়নি। সুরেন্দ্র এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

সেরা শিরোনাম

TV Actor Sudden Death: মাত্র ৩৩- এ মৃত্যু এই টেলি অভিনেতার, ঘুমের মধ্যেই চলে গেলেন অনুজ ঠাকুর
TV Actor Sudden Death: মাত্র ৩৩- এ মৃত্যু এই টেলি অভিনেতার, ঘুমের মধ্যেই চলে গেলেন অনুজ ঠাকুর
ABP Ananda Top 10, 2 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 2 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
২ বিধায়ক-সহ ৩ বড় নেতা যোগ দিলেন বিজেপিতে, ভোটের আগে ক্ষমতা বাড়ল পাঞ্জাবে ; ধাক্কা AAP শিবিরে
২ বিধায়ক-সহ ৩ বড় নেতা যোগ দিলেন বিজেপিতে, ভোটের আগে ক্ষমতা বাড়ল পাঞ্জাবে ; ধাক্কা AAP শিবিরে
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget