এক্সপ্লোর

CM Nitish Kumar Resigns: সাতসকালে ইস্তফা নীতিশের! বিকেলেই ফের মুখ্যমন্ত্রী পদে?

Bihar CM Nitish Kumar Resigns: সূত্রের খবর, ইন্ডিয়া জোট ছেড়ে ফের NDA-র হাত ধরে আজ সন্ধেয় মুখ্যমন্ত্রী পদে আবার শপথ নিতে চলেছেন নীতীশ।

পাটনা: রবিবারের সকালে মহানাটক বিহারে। INDIA জোট ছেড়ে আজই NDA-তে যেতে পারেন তিনি, খবর সূত্রের। সংবাদ সংস্থা সূত্রের খবর, রবিবার সকালেই পাটনায় রাজভবনে গিয়ে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার। সূত্রের খবর, ইন্ডিয়া জোট ছেড়ে ফের NDA-র হাত ধরে আজ সন্ধেয় মুখ্যমন্ত্রী পদে আবার শপথ নিতে চলেছেন নীতীশ। 

এদিন রাজভবনে ইস্তফা দিয়ে বেরনোর সময় নীতিশ কুমার বলেন, 'বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া পাচ্ছিলাম। নানা জায়গা থেকে শুনছিলাম। ঠিকমতো সরকার চলছিল না। এবার ইস্তফা দিয়ে দিলাম। সরকার সমাপ্ত হল।' গত দেড়বছর ধরে সরকার (Bihar Political Crisis) যে কাজ চালাচ্ছিল তাতে উষ্মা ছিল বলেও মন্তব্য করেছেন নীতিশ। ইন্ডিয়া জোটে মতের অমিল স্পষ্ট হচ্ছিল। কোনও কাজই হচ্ছিল না। এবার পুরনো মহাগঠবন্ধন ছেড়ে নতুন জোটে যাওয়ার সময়। ইস্তফা দিয়ে জানালেন নীতীশ কুমার (CM Nitish Kumar)। 

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে নীতিশ কুমারের (Nitish Kumar Resigns)। কিছুক্ষণের মধ্যেই বিজেপি বিধায়করা পৌঁছবেন নীতীশের বাসভবনে। সেখানে যাচ্ছেন জিতনরাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চার বিধায়করাও।

 

সূত্রের খবর, নীতীশকে (Nitish Kumar Resignation) ইন্ডিয়া জোটে ধরে রাখার মরিয়া চেষ্টা চালিয়েছিল কংগ্রেস। বারবার চেষ্টা করলেও মল্লিকার্জুন খাড়গের ফোন ধরেননি নীতীশ। এর মধ্যেই আজ বিকেলে পাটনায় যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda In Bihar)। বাংলা ও তেলঙ্গানা সফর বাতিল করেছেন অমিত শা (Amit Shah)। বিহারে কিং মেকার হতে পারেন হিন্দুস্তানি আওয়াম মোর্চার সভাপতি জিতনরাম মাঝি। সূত্রের খবর, তাঁর সঙ্গে যোগাযোগ করেছে লালুপ্রসাদের RJD ও কংগ্রেস। যদিও নীতীশের দিকেই পাল্লা ভারী জিতনরামের, নীতিশে বাসভবনের বৈঠকে যোগ দিচ্ছেন সেই দলের বিধায়করা। সূত্রের খবর, এদিন বিকেল চারটে নাগাদ এনডিএ জোটের হয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতিশ। যদি এবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তাহলে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ কুমার। 

'নীতিশ যে এনডিএ-তে যাবেন তা আগেই বোঝা যাচ্ছিল', প্রতিক্রিয়া কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের। টবিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়া এবং বিজেপি-বিরোধী ভোট যেন ভাগ না হয়, প্রত্যেকের একটাই লক্ষ্য থাকা উচিত। বিজেপি ফের ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বলে কিছু থাকবে না', আগের দিনই এই মন্তব্য করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও DMK সভাপতি এম কে স্ট্যালিন। 

আরও পড়ুন: বদলে যাবে আবহাওয়া! কবে থেকে? রয়েছে বৃষ্টির পূর্বাভাসও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
PM Modi NCPI Meeting: আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Free Mobile Recharge: ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget