এক্সপ্লোর

Bihar Political Crisis: নীতীশ ডিগবাজি খেলে বিজেপির কী কী লাভ?

Nitish Kumar Row: শোনা যাচ্ছে নীতীশের মোদির সঙ্গে হাত মেলানো কার্যত সময়ের অপেক্ষা ! এতে বিজেপির একটা নয়, লাভ অনেকগুলো, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নয়াদিল্লি : বিজেপির সঙ্গে ফের জোট বাঁধছেন নীতীশ কুমার? যত সময় গড়াচ্ছে তত তীব্র হচ্ছে জল্পনা। বিজেপির সঙ্গে হাত মেলালে, রবিবার ফের বিহারের মুখ্য়মন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতীশ কুমার। সূত্রের খবর, ফের উপ মুখ্যমন্ত্রী হবেন সুশীল মোদি। লোকসভা নির্বাচনের আগে ফের জাতীয় রাজনীতির চর্চায় শিরোনামে নীতীশ কুমার ( Nitish Kumar) ! তাহলে কি ফের ডিগবাজি খেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী ? রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ, পঞ্চমবারও যদি নীতীশ পাল্টি খান, তাহলে বিজেপির শুধু একটা লাভ নয়, বদলে গেলে সোনায় সোহাগা হবে। কেন এমন বলছেন বিশেষজ্ঞরা ?  

প্রথমত নীতীশ যদি পদ্ম-শিবিরের সঙ্গে হাত মেলান, তাহলে বিহারের রাজনীতিতে ফের  শক্তিশালী হবে বিজেপির অবস্থান।  ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তা নিঃসন্দেহে বিজেপিকে ডিভিডেন্ড দেবে। বিশ্লেষকরা মনে করছেন, লোকসভায় বিজেপির আসন সংখ্যাও বৃদ্ধি পেতে পারে নীতীশের সমর্থন পেলে। সেইসঙ্গে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটকে একটা জোর-ধাক্কা দেওয়া যাবে।  

মাত্র দেড় বছর হল নীতীশ আরজেডি-কংগ্রেস জোটের সঙ্গে হাত মেলানোর জন্য বিজেপির হাত ছেড়ে ছিলেন ।  রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রবিবার ফের একবার শিবির বদলে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের মুখ্য়মন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতীশ কুমার। অর্থাৎ আরও একবার বিহারে রাজনৈতিক সমীকরণ বদলাবে, কিন্তু মুখ্য়মন্ত্রী নীতীশই থাকবেন।  

নীতীশ কুমার যদি ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে আসেন, তাহলে I.N.D.I.A ব্লকের যা কিছু অবশিষ্ট ছিল তাও বিজেপি ভেঙে ফেলবে।  প্রাক-নির্বাচন জোটের আলোচনা ইতিমধ্যেই বাংলা ও পাঞ্জাবে ভেস্তে গেছে। বাংলায় জোটে জল ঢেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিহারে যদি নীতীশ কুমার বিরোধী জোট ত্যাগ করে বিজেপির সঙ্গে হাত মেলান, তাহলে তা ইন্ডিয়া-জোটের কফিনে আরও একটি পেরেক পুঁতে দেবে। কারণ বিহারের মুখ্যমন্ত্রীই ইন্ডিয়া জোটের শরিকদের একত্রিত করার জন্য ম্যারাথন বৈঠক করেছিলেন কয়েকমাস আগে ! স্বাভাবিকভাবেই নীতীশ কুমার যৌথ-সংসার ভাঙলে আরও হাঁসফাঁস করবে ইন্ডিয়া-জোট।  

তাহলে যদি নীতীশ লালুর সঙ্গ-ত্যাগ করেন, তাহলে অনেকগুলি লাভ পাচ্ছে বিজেপি। প্রথমত বিহারে সরকারে যোগদান করতে পারবে বিজেপি।  ২০২৪ সালের নির্বাচনে বিহারে প্রভাব বাড়বে পদ্মদলের।  সেই সঙ্গে ইন্ডিয়া-জোটের আরও বড় ধাক্কা দেওয়া যাবে।  

এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ' বিরোধী নেতারা নিজেদের ইন্ডিয়া জোটের মধ্যেই ন্যায় করতে পারছে না। তাই প্রতিটি রাজ্যে এমন ঘটনা ঘটছে। ' 

অন্যদিকে আবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ' ২০২৪-এ লোকসভা এবং ২০২৫-এ বিধানসভা নির্বাচনে বিহারের মানুষ বিজেপিকে ভোট দেবে। ২০২৫-এ বিহারে সরকার গঠন করবে বিজেপি-ই। ' 

আরও পড়ুন :

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে SLP দায়ের করল রাজ্য, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget