এক্সপ্লোর

Siwan Bridge Collapse: মাঝ বরাবর ঝুলছিল,মুহূর্তের মধ্যে থাম-সহ তলিয়ে গেল জলে, বিহারে ফের ভেঙে পড়ল সেতু

Bihar Bridge Collapse: শনিবার বিহারের সিওয়ান জেলায় এই সেতু বিপর্যয় ঘটেছে।

পটনা: বিহারে ফের নদীর খালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। এখনও পর্যন্ত হতাহতের খবর যদিও মেলেনি। কিন্তু সেতু ভেঙে পড়ার যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজনও। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার বিহারে সেতু বিপর্যয় ঘটল। (Siwan Bridge Collapse)

শনিবার বিহারের সিওয়ান জেলায় এই সেতু বিপর্যয় ঘটেছে। দ্বারভাঙা জেলার রামগড় এলাকায়, গণ্ডক নদীর খালের উপর অবস্থিত ছিল সেতুটি। এদিন সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে মাঝ বরাবর ফাটলের দরুণ সেতুটিকে ঝুলে যেতে দেখা যায় প্রথমে। নীচের থামটি সেতুটির ভার নিতে না পেরে হেলে যায় একদিকে। এর পর সবসুদ্ধ ভেঙে পড়ে নদীর জলে। (Bihar Bridge Collapse)

দ্বারভাঙা পঞ্চায়েতের অন্তর্গত রামগড়কে মহারাজাগঞ্জ জেলার পতেদেহি বাজারের সঙ্গে সংযুক্ত করেছিল ওই সেতুটি। প্রতিদিন হাজার হাজার মানুষ ওই খাল পেরিয়ে একদিক থেকে অন্যদিকে যেতেন। সেই খাল এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় ক্ষোভ এবং আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মনে। খাল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৪০ বছর আগে নির্মাণ হলেও, সেটির কোনও রক্ষণাবেক্ষণ হতো না বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। 

আরও পড়ুন: Pro Tem Speaker Row: নিয়ম বহির্ভূত ভাবে প্রোটেম স্পিকার নিয়োগ? লোকসভা অধিবেশনের আগে BJP বনাম বিরোধীদের তরজা

শুধু তাই নয়, ইদানীং কালে খালে খোঁড়াখুঁড়ি হলে ধস নামতে শুরু করে, সেতুটির মূল থামটি ক্ষতিগ্রস্ত হয় বলেও অভিযোগ সামনে এসেছে। শেষ পর্যন্ত এদিন সেতুটি ভেঙে পড়ে বলে দাবি স্থানীয়দের। গোটা ঘটনায় প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেতুটি ভেঙে পড়ায় জীবন-জীবিকার উপর প্রভাব পড়তে চলেছে বলে জানিয়েছেন তাঁরা।  দু'দিকের যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় সেতু বিপর্যয় ঘটল বিহারে। কয়েক দিন আগেই আরারিয়া. বকরা নদীতে ভেঙে পড়ে একটি সেতু। কোটি কোটি টাকা খরচ করে সেতুটির নির্মাণ হয়েছিল অতি সম্প্রতিই। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সেটি নিশ্চিহ্ন হয়ে যায়। ১২ কোটি টাকা খরচ করে সেটির নির্মাণ এবং ধুমধাম করে উদ্বোধন হয়েছিল। সেতু বিপর্যয়ের সেই দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রশ্নের মুখে পড়ে প্রশাসন।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget