এক্সপ্লোর

Pro Tem Speaker Row: নিয়ম বহির্ভূত ভাবে প্রোটেম স্পিকার নিয়োগ? লোকসভা অধিবেশনের আগে BJP বনাম বিরোধীদের তরজা

Lok Sabha News: এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি।

নয়াদিল্লি: নির্বাচন মিটে গেলেও শাসক-বিরোধী সংঘাত জারি। সোমবার ১৮তম লোকসভার অধিবেশন শুরু হচ্ছে, তার আগে প্রোটেম স্পিকার নিয়োগ নিয়ে টানাপোড়েন অব্যাহত। নবীন পট্টনায়েকের বিজু জনতা দল থেকে বিজেপি-তে আসা ভর্তৃহারী মাহতাবকে প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে, যা নিয়ে তীব্র আপত্তি তুলছেন বিরোধীরা। সংসদীয় রীতির বিরুদ্ধে গিয়ে ভর্তৃহারীকে প্রোটেম স্পিকার নিযুক্ত করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। ( Pro Tem Speaker Row)

এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই সরকার গঠনের জন্য নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল এবং চন্দ্রশেখর নায়ডুর তেলুগু দেশম পার্টির উপর নির্ভর করতে হয়েছে তাদের। সংখ্যার জোরে ১০ বছর পর এবার বিরোধী দলনেতা নিয়োগ করতে চলেছে কংগ্রেস। পাশাপাশি, স্পিকার পদ না পেলেও, প্রোটেম স্পিকার বিরোধী শিবির থেকেই নিয়োগ করা হতে পারে বলে জল্পনা চলছিল। (Lok Sabha News)

কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে বিজেপি। কটক থেকে সাতবারের সাংসদ, লোকসভা নির্বাচনের আগে দলবদল করে বিজেপি-তে আসা ভর্তৃহারীকে প্রোটেম স্পিকার নিযুক্ত করা হয়েছে, যা নিয়ে জোর তরজা শুরু হয়েছে। প্রোটেম স্পিকার পদে এযাবৎ সবচেয়ে অভিজ্ঞ সাংসদকে নিয়োগ করারই রীতি চলে এসেছে। বিজেপি সেই রীতির বিরুদ্ধে গিয়ে নিজেদের সাংসদকে পদে বসে বসিয়েছে বলে সরব বিরোধীরা। 

আরও পড়ুন: Delhi Water Crisis : 'দিল্লিতে তীব্র জল সংকট, পাশে নেই হরিয়ানা সরকার..', আজ অতিশীর অনশনের দ্বিতীয় দিন

এ নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "সংসদীয় নিয়ম অনুযায়ী, সবচেয়ে বেশি সময় ধরে সাংসদে হিসেবে আসীন ব্যক্তিরই প্রোটেম স্পিকার হওয়ার কথা, যিনি নবনির্বাচিত সাংসদদের শপথগ্রহণ করাবেন। সেই নিরিখে ১৮তম লোকসভার সবচেয়ে অভিজ্ঞ সাংসদ হলেন কংগ্রেসের কে সুরেশ এবং বিজেপি-র বীরেন্দ্র কুমার। এঁরা দু'জনই অষ্টম বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় জন যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাই কে সুরেশের প্রোটেম স্পিকার হওয়ার কথা ছিল। কিন্তু সাত বারের সাংদ ভর্তৃহারীকে প্রোটেম স্পিকার করা হল।"

কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বিজেপি-র বিরুদ্ধে সংসদীয় রীতিনীতিকে ধ্বংস করার অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, "আরও একবার সংসদীয় নীতি ভেঙে ভর্তৃহারী মাহতাবকে প্রোটেম স্পিকার নিয়োগ করা হল। উনি সাত বারের সাংসদ। কে সুরেশের অষ্টম দফা চলছে।" দলিত হওয়াতেই  সুরেশকে পদ দেওয়া হল না বলেও উঠছে অভিযোগ। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও এ নিয়ে সরব হয়েছেন। তাঁর কথায়, "এই সিদ্ধান্তের নেপথ্যে কি সঙ্ঘ পরিবারের জাতপাতের রাজনীতি রয়েছে?"

নির্বাচনে পরাজিত হয়েও কংগ্রেস প্রোটেম স্পিকারের পদ নিয়ে দাবি তুলছে কী করে, পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি। তাদের আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, "আপনারা নির্বাচনে হেরেছেন। শান্ত হোন। গাঁইগুঁই না করে, তিন-তিন বার লাগাতার হারলেন কেন, তা পর্যালোচনা করুন।" কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর দাবি, কোনও রকম বিরতি ছাড়া একটানা লোকসভার সাংসদ রয়েছে ভর্তৃহারী। কংগ্রেস মিথ্যা এবং বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন তিনি। লোকসভার অধিবেশন শুরু হওয়ার আগেই কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ তাঁর।

লোকসভার স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের কাজকর্ম চালিয়ে যেতে প্রোটেম স্পিকার নিয়োগ করেন রাষ্ট্রপতি। প্রো-টেম আসলে লাতিন শব্দ, যার অর্থ সাময়িক।  সাধারণত লোকসভার সবচেয়ে অভিজ্ঞ সাংসদ অর্থাৎ বেশিবারের সাংসদকেই প্রোটেম স্পিকার হিসেবে বেছে নেওয়া হয়। স্পিকার নির্বাচিত হয়ে গেলে, প্রোটেম স্পিকার পদটি লোপ পায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget