এক্সপ্লোর

Bihar Train Blast: চলন্ত ট্রেনে কামরায় হঠাৎ বিস্ফোরণ! জখম একাধিক

Train Accident: আহতদের মধ্যে এক মহিলাও রয়েছে। বিস্ফোরণের সময় সমস্তিপুর রেল স্টেশনের কাছে ছিল ট্রেনটি।

কলকাতা: ফের ট্রেন সফরে আতঙ্ক। এবার যাত্রিবাহী ট্রেনের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটল। বুধবার রাতে ভাগলপুর-দ্বারভাঙ্গা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কামরায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

পিটিআই সূত্রের খবর, বিস্ফোরণের জেরে চার জন জখম হয়েছেন। আহতদের মধ্যে এক মহিলাও রয়েছে। বিস্ফোরণের সময় সমস্তিপুর রেল স্টেশনের কাছে ছিল ট্রেনটি।

সমস্তিপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিনয় শ্রীবাস্তব জানিয়েছেন, যখন ভাগলপুর-দ্বারভাঙ্গা ইন্টারসিটি এক্সপ্রেস আউটার সিগনালে ছিল তখনই বিস্ফোরণ ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত কামরায় পৌঁছয় আরপিএফ এবং জিআরপির টিম। পিটিআই সূত্রের খবর, কামরার মধ্যে একটি আপার বার্থে একটি ব্যাগ রাখা ছিল। সেখান থেকেই ধোঁয়া বেরতে দেখা গিয়েছিল।        

আহত যাত্রীদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে ট্রেনটিকে দ্বারভাঙ্গা নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছনোর পরে ক্ষতিগ্রস্ত কামরা সব যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই বেরিয়ে আসে তথ্য। PTI সূত্রের খবর, সমস্তিপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন জিজ্ঞাসাবাদের জানা গিয়েছে, অরবিন্দ মণ্ডল এবং নবেন্দু মণ্ডল নামে মধুবনী জেলার বাসিন্দা দুই যাত্রী স্বীকার করেছেন যে তাঁরাই ওই ব্যাগের মালিক। ব্যাগে বারুদ ছিল হলে তাঁরা স্বীকার করেছেন জিজ্ঞাসাবাদে। কিন্তু ট্রেনে বারুদ কেন?  

সংবাদ সংস্থা সূত্রের খবর, তদন্তে জানা গিয়েছে ওই দুইজন বাজি তৈরির সঙ্গে যুক্ত। উৎসবের মরসুমে বাজির চাহিদা আকাশছোঁয়া। সেই কারণেই বারুদ নিয়ে যাওয়ার হচ্ছিল বলে জানিয়েছে ওই দুজন। পিটিআই সূত্রের খবর, দুইজনকেই গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে। তদন্তকারীরা ওই ব্যাগ এবং আরও কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছে।                 

বারবার ট্রেনে বিপদ!
বারবার ট্রেনে বিপদের ঘটনা ঘটছে। কখনও দুর্ঘটনা ঘটছে। কখনও আগুন লাগছে। বারবার ভোগান্তি ও আতঙ্কের মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। কয়েকদিন আগেই পাতালকোট এক্সপ্রেসে আগুন লেগেছিল। তারও আগে ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট এক্সপ্রেসে আগুন লাগে। গত সেপ্টেম্বরে প্রান্তিক স্টেশনের কাছে একটি এক্সপ্রেস থেকে ধোঁয়া বেরতে দেখা গিয়েছিল। বালেশ্বর ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। তারপরেও বেশ কিছু ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তার মধ্যেই এমন ঘটনা ঘটল বিহারে।    

আরও পড়ুন: চন্দ্রযান-৩ থেকে বিচ্ছিন্ন হয়ে বেসামাল, পৃথিবীতে ফিরল উৎক্ষেপক যন্ত্রের অংশ, প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ার আশঙ্কা

 

সেরা শিরোনাম

SIR Row : 'জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে বা প্রধানমন্ত্রী তাঁকে অপসরণ না করলে...', যা বললেন রাহুল
'জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে বা প্রধানমন্ত্রী তাঁকে অপসরণ না করলে...', যা বললেন রাহুল
Madan Mitra:বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
BJP MLA's Former PA Arrested : পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
Birbhum News: BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা
BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget