এক্সপ্লোর

Bihar News: ধর্মীয় শোভাযাত্রা লক্ষ্য করে পাথর, জখম অনেকে, গ্রেফতার ৮; অগ্নিগর্ভ হয়ে উঠল এই এলাকা !

Jamui News: ঘটনায় জখম জামুই নগর পরিষদের ডেপুটি চেয়ারম্যান নীতীশ শা-কে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সেস-এ গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। আরও পাঁচ জন অল্পবিস্তর আঘাত পান।

জামুই : ধর্মীয় শোভাযাত্রার সময় পাথর নিক্ষেপ। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল বিহারের জামুই জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অশান্তির পর পরই এলাকায় ইন্টারনেট পরিষেবা সাসপেন্ড করে দেয় প্রশাসন। রবিবারের ওই ঘটনায় বালুয়াডি গ্রামে জামুই নগর পরিষদের ডেপুটি চেয়ারম্যান নীতীশ শা-সহ অনেকে জখম হয়েছেন। অশান্তিতে জড়িত থাকার অভিযোগে সোমবার আট জনকে গ্রেফতার করা হয়।

জামুই পুলিশ জানিয়েছে, রবিবার বিকাল সাড়ে ৪টা নাগাদ ঝাঝা থানা এলাকায় ঘটনাটি ঘটে। একটি মন্দিরের শোভাযাত্রায় ফিরছিলেন ৩০ জন। শোভাযাত্রার সঙ্গে ছিলেন জনা ছয়েক পুলিশকর্মী। তা সত্ত্বেও পাথর নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। 

ঘটনায় জখম জামুই নগর পরিষদের ডেপুটি চেয়ারম্যান নীতীশ শা-কে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সেস-এ গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। আরও পাঁচ জন অল্পবিস্তর আঘাত পান। 

জামুইয়ের জেলাশাসক অভিলাষা শর্মা বলেন, "প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে আমরা ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা সাসপেন্ড করেছি। বালুয়াডিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন সিনিয়র পুলিশ অফিসাররা।" 

সংবাদ সংস্থা PTI-কে জেলাশাসক বলেন, "গতকাল ঘটনাটি ঘটে। ঝাঝায় ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় সম্প্রদায়ের মানুষজনই একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়ে। যার জেরে তিন জন জখম হন। পুলিশ সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখমদের স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁদের পরিস্থিতি বিপন্মুক্ত বলে জানানো হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পর এক পুলিশকর্মীকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। একটি কেস করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করা হবে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে  এখনও পর্যন্ত নয় জনকে গ্রেফতার করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারনেটা পরিষেবা সাসপেন্ড করা হয়েছে।"

ঘটনায় ২টি এফআইআর করা হয়েছে বলে জানিয়েছেন জামুইয়ের পুলিশ সুপার মদন কুমার আনন্দ। একটি এফআইআর দায়ের করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে। তাতে ৪১ জনের নাম রয়েছে। তার মধ্যে ইতিমধ্য়েই আট জনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সুপার বলেন, "আমরা দ্বিতীয় আর একটি এফআইআর রুজু করেছি। যাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অশান্তি, সরকারি সম্পত্তির ক্ষতির মতো অভিযোগ করা হয়েছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget