এক্সপ্লোর

Cattle Slaughter Bill : মন্দিরের ৫ কিমি ব্যাসার্ধে নিষিদ্ধ গোমাংস বিক্রি, বিল পাশ অসমে

দোষী প্রমাণিত হলে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হবে বলে বলা রয়েছে বিলে।

গুয়াহাটি : কোনও মন্দিরের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গোমাংস বিক্রি নিষিদ্ধ হয়ে গেল অসমে। শুক্রবার অসম বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়েছে। স্পিকার বিশ্বজিৎ দইমারি অসম ক্যাটেল প্রোটেকশন বিল, ২০২১ পাশ করার কথা ঘোষণা করতেই অসম বিধানসভায় ওঠে 'জয় শ্রী রাম' ও 'ভারত মাতা কী জয়' হর্ষধ্বনি। যদিও আইনে পরিণত হওয়ার আগে বিল নিয়ে আপত্তি জানিয়ে তা সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছিল বিরোধীরা। তা খারিজ হতে বিধানসভা ছেড়ে ওয়াকআউট করেন বিরোধীরা। কংগ্রেস, এআইইউডিএফ-এর মতো বিরোধীদের দাবি, এই ধরণের বিলে বিঘ্নিত হতে পারে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি। যদিও যে দাবি মানতে নারাজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

অসমের বিজেপি সরকারের প্রধান হিমন্ত বিশ্বশর্মার দাবি, এই ধরণের বিল আইনে পরিণত হওয়ার জেরে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরালো হবে। তাঁর মতে, গোমাংস খাওয়া থেকে কাউকে বিরত করার কোনও উদ্দেশ্যে অসম সরকারের নেই। বরং ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দিতেই এই পদক্ষেপ। হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, 'সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার করার কর্তব্য শুধুমাত্র হিন্দুদেরই নয়, মুসলমানদেরও এ বিষয়ে সহযোগিতা করা উচিত।' তাঁর দাবি, আখেরে ১৯৫০ সালের অসম ক্যাটেল প্রিভেনটন অ্যাক্টের সংশোধিত রূপ এই বিল। যেখানে বলা ছিল, ১৪ বছরের বেশি বয়সী ও কাজে অক্ষম গবাদি পশুদের ক্ষেত্রেই হত্যার ছাড়পত্র দেওয়া হবে।

শুধুমাত্র হিন্দু বা বৈষ্ণবদের মন্দিরের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গোমাংস কাটা-বিক্রি করাই নয়, এবার থেকে গোহত্যার ক্ষেত্রে লাগবে প্রয়োজনীয় ছাড়পত্রও। নতুন আইন বলবৎ হলে অসমে গোহত্যা করার আগে নির্দিষ্ট এলাকার সংশ্লিষ্ট ভেটেরনারি অফিসারের থেকে সার্টিফিকেট জোগাড় করতে হবে। গোহত্যা করার ক্ষেত্রে সঠিক ও প্রয়োজনীয় কারণ না দর্শাতে পারলে সেক্ষেত্রে তদন্তের সম্মুখীন হওয়ারও আশঙ্কা থাকছে। দোষী প্রমাণিত হলে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হবে বলে বলা রয়েছে বিলে। যদিও বিল অনুযায়ী, চাষাবাদ সংক্রান্ত কাজের জন্য রাজ্যের যে কোনও অংশে পশুদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget