এক্সপ্লোর

One Nation One Election Bill: এক দেশ এক ভোট বিল পেশের সময় কেন গরহাজির? সাংসদদের কাছে জানতে চাইল BJP

BJP: পেশ হলেও আলোচনার জন্য় যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে এই বিল। আর এই বিল পেশের সময় অনুপস্থিত ছিলেন ২০ জন বিজেপি সাংসদ।

কলকাতা: হুইপ সত্ত্বেও কেন সংসদে গরহাজির? সাংসদের কাছে জানতে চাইল বিজেপি (BJP)। এক দেশ এক ভোট বিল পেশের সময় লোকসভায় গরহাজিরায় প্রশ্ন করল দল। অনুপস্থিত ২০ সাংসদের মধ্যে রয়েছেন বাংলার ৪ জন। 

জবাব তলব বিজেপির: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মঙ্গলবার, লোকসভায় পেশ করা হল 'এক দেশ, এক ভোট' বিল। পেশ হলেও আলোচনার জন্য় যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে এই বিল। আর এই বিল পেশের সময় অনুপস্থিত ছিলেন ২০ জন বিজেপি সাংসদ। যার মধ্যে রয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শান্তনু ঠাকুর, জয়ন্ত রায়, জগন্নাথ সরকাররা। এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "নিয়ম মেনেই অনুপস্থিতি নিয়েই জানতে চেয়েছে দল।''

নির্ধারিত সময় মেনেই গতকাল বেলা ১২টা নাগাদ লোকসভায় 'এক দেশ, এক ভোট' বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। বিলটির নাম দেওয়া হয়েছে 'সংবিধান (১২৯তম সংশোধন) বিল ২০২৪' কিন্তু এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী বিল পেশ করতেই, চড়া সুরে তার বিরোধিতা করেন কংগ্রেস মণীশ তিওয়ারি। বিলের বিরোধিতা করেছে তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের অন্য় দলগুলি।

১৯৫১ সালে প্রথমবার স্বাধীন ভারতে ভোট হয়। সেই সময় লোকসভা এবং সব রাজ্যের বিধানসভায় একসঙ্গে নির্বাচন হয়েছিল। সেই একই নিয়মে ১৯৫৭, ১৯৬২ এবং ১৯৬৭ সালে ভোট হয়। কেবল তৎকালীন উত্তরপ্রদেশে চার দফায় ভোট হয়। ১৯৬৭ সালের পর থেকে ভারতে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে। ১৯৬৮ থেকে বেশ কিছু রাজ্যে সরকারের পতন শুরু হয়। ১৯৭০ সালে ভেঙে যায় লোকসভাও। ফলে ১৯৭১ সালে নতুন করে লোকসভা নির্বাচন করতে হয়। এবার ১৯৬৭ সালের আগের নিয়ম আবার ফিরিয়ে আনতে চাইছে মোদি সরকার। এক দেশ এক ভোট ব্য়বস্থা কার্যকর হলে, সারা দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট হবে।

কিন্তু 'এক দেশ, এক ভোট' বিল পাস করাতে গেলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মোদি সরকারকে। কারণ এর জন্য় লোকসভা ও রাজ্য়সভা দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ ভোট দরকার। লোকসভার ক্ষেত্রে ৩৬২ এবং রাজ্যসভার ক্ষেত্রে ১৫৮। কিন্তু বর্তমানে লোকসভায় NDA-র রয়েছে ২৯৮ ও রাজ্যসভায় রয়েছে ১৩৫। পাশাপাশি কেন্দ্রীয় সরকার যদি মনে করে লোকসভা এবং বিধানসভার সঙ্গে পঞ্চায়েত এবং পুরসভার মতো স্থানীয় ভোটও করাবে, তাহলে ৫০ শতাংশ অর্থাৎ দেশের অর্ধেক রাজ্য সরকারের সমর্থন প্রয়োজন। এদিন বিল পেশের সময় বিরোধী পক্ষের তরফে ‘ডিভিশনের’ দাবি করা হয়। তা মেনে ভোটাভুটি হল লোকসভায়। বিলের পক্ষে ভোট দেন সরকার পক্ষের ২৬৯ জন সাংসদ। বিপক্ষে ১৯৮ জন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Road Repair Controversy: হাত দিলেই উঠছে পিচের চাঙড়, রাস্তা তৈরির মাঝেই চাঞ্চল্যকর অভিযোগ হুগলিতে

সেরা শিরোনাম

News Live Updates: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget