এক্সপ্লোর

Biman Bose : "বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে রাজ্যের অবস্থান কী ?", মুখ্যমন্ত্রীকে চিঠির উদ্যোগ বিমানের

Biman Bose to write letter to Mamata Banerjee : সীমান্ত সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে পাকিস্তান ও বাংলাদেশ লাগোয়া ৩ রাজ্য-- পশ্চিমবঙ্গ, অসম ও পঞ্জাবে বিএসএফ-এর কর্মক্ষেত্রের পরিসর বাড়িয়েছে কেন্দ্র

কলকাতা : বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের। এনিয়ে বামফ্রন্টের বৈঠকে প্রতিবাদ। "রাজ্যের কী অবস্থান, স্পষ্ট করুক সরকার", জানতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এটাকে "রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ বলে মনে করছে বামফ্রন্ট। একযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত", প্রস্তাব বামফ্রন্টের বৈঠকে।

সীমান্ত সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে পাকিস্তান ও বাংলাদেশ লাগোয়া ৩ রাজ্য-- পশ্চিমবঙ্গ, অসম ও পঞ্জাবে বিএসএফ-এর কর্মক্ষেত্রের পরিসর বাড়িয়েছে কেন্দ্র। সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভিতর পর্যন্ত এলাকায় তল্লাশি, কিছু বাজেয়াপ্ত করা ও গ্রেফতারির ক্ষমতা দেওয়া হয়েছে বিএসএফকে। অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ওই ৩ রাজ্যে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ৫০ কিলোমিটার ভিতর অবধি এলাকায় তল্লাশি, অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত ও গ্রেফতার করতে পারবে বিএসএফ।

এই বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। সম্প্রতি শিলিগুড়ি সফরে গিয়ে তিনি বলেন, "আগে বিএসএফ-এর হাতে ছিল ১৫ কিমি। এখন বলছে ৫০ কিমি পর্যন্ত ওনারা ঘুরতে পারবেন। এর মানেটা কী ?" যদিও তিনি জানিয়ে দেন, এজেন্সি নয়, তাঁর অভিযোগ সেই রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে, যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। বলেন, "আমি কোনও এজেন্সির বিরুদ্ধে বলছি না। আমি বিএসএফ-কে সম্মান করি। কিন্তু যে পলিটিক্যাল লোকেরা এসব সিদ্ধান্ত নিচ্ছে, তারা অশান্তিতে উস্কানি আর বর্ডারে বর্ডারে লড়াই বাধাতে চায়। আসলে এসব বলে সব ক্ষমতার অধিকার চায়।

এই আবহেই দিনকয়েক আগে সীমান্ত সুরক্ষা নিয়ে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, এসপিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। "অবিলম্বে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য় সীমানা চিহ্নিতকরণ করতে হবে। দ্রুত জমি অধিগ্রহণ করে কাঁটাতারের বেড়ার কাজ শেষ করতে হবে। সীমান্তে ২৮৯ কিমি কাঁটাতারের বেড়া হওয়ার কথা। জমি-জটের সমস্যা মিটেছে ১৮২ কিমি। এখনও ১০৭ কিমি সীমান্ত এলাকায় জমি-জট। কেন্দ্রের কাছে সীমান্ত সুরক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ।" রাজ্যের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এমনই বলেন বলে সূত্রের খবর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget