এক্সপ্লোর

Biplab Deb Resignation as CM: ৫০ মাসের ইনিংসে বহুবার বেফাঁস, ফিরে দেখা বিপ্লবের 'বিতর্কিত' মন্তব্য

মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ৪ বছর ২ মাসের জমানায় বারবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিপ্লব দেব! যেমন বিপ্লব দেব দাবি করেছিলেন, মহাভারতের সময়েই ভারতে ইন্টারনেটের ব্যবহার ছিল।

আগরপাড়া: মেয়াদ শেষের ১০ মাস আগেই কুর্সি ছাড়তে হল ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে (Biplab Deb)। মুখ্যমন্ত্রী হিসেবে ৫০ মাসের ইনিংসে বহুবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিপ্লব। যা নিয়ে অস্বস্তিতে পড়ে বিজেপি (BJP)। 

রাজনৈতিক জীবনে রকেটগতিতে উত্থান। জিম ইনস্ট্রাকটর থেকে একেবারে মুখ্যমন্ত্রী কুর্সিতে। এ হেন বিপ্লব দেবই মুখ্যমন্ত্রীর পদ থেকে শনিবার আচমকা ইস্তফা দিলেন!

বেফাঁস মন্তব্য: মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ৪ বছর ২ মাসের জমানায় বারবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিপ্লব দেব! যেমন ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Tripura CM) হওয়ার কয়েকমাসের মধ্যেই বিপ্লব দেব দাবি করেছিলেন, মহাভারতের সময়েই ভারতে ইন্টারনেটের ব্যবহার ছিল। সে কারণেই তো সঞ্জয় হস্তিনাপুরে দাঁড়িয়ে কুরুক্ষেত্রের সমস্ত বর্ণনা দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে পুঙ্খানুপুঙ্খ ভাবে শোনাতে পেরেছিলেন।

বৈপ্লবিক মন্তব্য বলে কটাক্ষ: অনেকেই বৈপ্লবিক মন্তব্য বলে কটাক্ষ করেন। তাতে অবশ্য ত্রিপুরার সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী দমেননি। গত বছর বিপ্লব দেব বলেন শুধু ভারতেই নয়, শ্রীলঙ্কা, নেপালেও সরকার গড়ার পরিকল্পনা রয়েছে অমিত শাহের (Amit Shah)।  

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েও বেফাঁস মন্তব্য শোনা যায় তাঁর গলায়। কয়েক মাস আগে, আদালত অবমাননা নিয়ে তাঁর মন্তব্য সমালোচনার ঝড় ওঠে। 

কী বললেন বিপ্লব: তাঁর কথায়, অনেকে বলেন আদালত অবমাননা হয়ে যাবে। আদালত অবমাননার দায়ে কার জেল হয়েছে! আমি আছি তো। জেলে গেলে আমি আগে যাব! এটা এত সহজ নয়। যিনি সরকার চালান তাঁর হাতে সব ক্ষমতা। জেলে যাওয়ার জন্য পুলিশ চাই। পুলিশ কিন্তু মুখ্যমন্ত্রীর অধীনে। পুলিশ বলবে, আমরা কাউকে খুঁজে পাইনি। আদালত কী করবে? 

এত বিতর্কের পরেও থামেনি ত্রিপুরার সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী। একটি সরকারি অনুষ্ঠানে বিপ্লব দেব পরামর্শ দেন, চাকরির জন্য রাজনীতিকদের পেছনে ছুটবেন না। তার বদলে গরু কিনে দুধের ব্যবসা করুন। কিংবা পানের দোকান দিন। ১০ বছরের মধ্যে ১০ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন।

আরও একটি সরকারি কর্মসূচিতে বলেন, হাঁস জলে সাঁতার কাটলে পুকুর, ঝিলে অক্সিজেনের মাত্রা আপনাআপনিই বেড়ে যায়। সেই বাড়তি অক্সিজেনটা জলজ প্রাণীদের কাজে লাগে। মাছেরা শ্বাসের জন্য আরও অক্সিজেন পায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget