এক্সপ্লোর

Rampurhat Fire: একের পর এক বাড়িতে আগুন, দায় কার! দোষ ঠেলাঠেলি পুলিশের মধ্যেই

Rampurhat Fire: সিবিআই-এর কাছে বয়ান রেকর্ডের সময়, তৎকালীন SDPO সায়ন আহমেদ যে সব দাবি করেছিলেন, এবার জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তা নিয়ে পাল্টা মুখ খুললেন।

প্রকাশ সিন্হা, বীরভূম: রামপুরহাটকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এ বার তাদের নিজেদের মধ্যে শুরু হল কার্যত দায় ঠেলাঠেলি। সিবিআই সূত্রে খবর, তৎকালীন SDPO এই ঘটনায় জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দিকে কার্যত আঙুল তুলেছিলেন। এবার উচ্চপদস্থ আধিকারিকদের তরফে পাল্টা দাবি করা হল, SDPO তাঁদের সঠিক তথ্যই জানাননি।

দু'পক্ষের দু'রকম বয়ান

বীরভূমের (Birbhum Violence) রামপুরহাট হত্যাকাণ্ডে (Rampurhat Violence) কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে তৎকালীন SDPO সায়ন আহমেদকে। সাসপেন্ড করা হয়েছে রামপুরহাট থানার তৎকালীন আইসি ত্রিদীপ প্রামাণিককে। সমালোচনার মুখে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীও। তৃণমূল নেতা ভাদু শেখ খুনের পর কীভাবে একের পর এক বাড়ি জ্বালানো হল? পুলিশ কি নিষ্ক্রিয় ছিল? থাকলে দায় কার? এই সব প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

তবে এরইমধ্যে রামপুরহাট কাণ্ড নিয়ে বীরভূম জেলা পুলিশের মধ্যেও দায় ঠেলাঠেলি শুরু হয়েছে বলে সূত্রের খবর। সোমবার সিবিআই-এর কাছে বয়ান রেকর্ডের সময়, তৎকালীন SDPO সায়ন আহমেদ যেসব দাবি করেছিলেন, এবার জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তা নিয়ে পাল্টা মুখ খুললেন। সিবিআই সূত্রে দাবি, রামপুরহাটের অগ্নিকাণ্ডের সময়, বীরভূমের উচ্চপদস্থ পুলিশকর্তারা গেস্ট হাউসে বৈঠক করছিলেন। খবর পেয়েও তাঁরা কেউ বগটুই গ্রামে যাননি। 

আরও পড়ুন: Rampurhat Fire: ভাদু খুনে সোনা-পলাশ এখনও অধরা, অগ্নিসংযোগে কী ভূমিকা, খতিয়ে দেখছে সিবিআই

কিন্তু, জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের তরফে পাল্টা দাবি করা হয়েছে, তৎকালীন SDPO এই ঘটনা সম্পর্কে তাঁদের সঠিক রিপোর্ট দেননি। ওই রাস্তা দিয়ে তল্লাশি অভিযান সেরে এসেও, তিনি বলেছিলেন, ছোটখাটো আগুন লেগে কয়েক জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পৌঁছে দেওয়া হয়ছে। 

গভীর রাত পর্যন্ত বৈঠকই বয়নি বলে দাবি পুলিশের

সিবিআই সূত্রে দাবি, তৎকালীন SDPO সায়ন আহমেদ দাবি করেছিলেন, তিনি বগটুই গ্রামে গেলেও, এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তাঁকে বাইরে ডেকে পাঠান। তারপর তাঁকে ও অন্যান্য আধিকারিকদের নিয়ে তিনি গেস্টহাউসে যান। সেখানে গভীর রাত অবধি তাঁদের বৈঠক চলে।

কিন্তু, জেলার উচ্চপদস্থ পুলিশ আধকারিকদের পাল্টা দাবি, SDPO’কে গ্রামের বাইরে ডাকা হয়নি। তিনি নিজেই গ্রাম থেকে বেরিয়ে আসেন। তারপর গভীর রাত অবধি কোনও বৈঠক হয়নি। সবাইকে দায়িত্ব বোঝাতে মাত্র কুড়ি-পঁচিশ মিনিটের একটা বৈঠক করা হয়। 

এই ঘটনায় রামপুরহাট থানার তৎকালীন আইসি ও এসডিপিও’র সঙ্গে কথা বলেছে সিবিআই। আগামী দিনে কি জেলার অন্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদেরও ডেকে পাঠানো হতে পারে বলে জল্পনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget