এক্সপ্লোর

Rampurhat Fire: ভাদু খুনে সোনা-পলাশ এখনও অধরা, অগ্নিসংযোগে কী ভূমিকা, খতিয়ে দেখছে সিবিআই

Rampurhat Fire: পুলিশ সূত্রে দাবি, ভাদু শেখের খুনের ঘটনায় মোট দশজন জড়িত। ভাদুকে ডেকে পাঠানো, বোমা মারা থেকে সবটা করেছিল এই দশজনই।

আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ: ভাদু শেখের (Bhadu Sheikh Murder) খুনের ঘটনায় এখনও অধরা অন্যতম অভিযুক্ত সোনা শেখ এবং পলাশ শেখ। ভাদু শেখের দাদা এবং এক সহযোগী খুনের ঘটনাতেও এই দু’জনের নাম জড়ায়। তাঁদের খোঁজ মিললে, এই ঘটনার তদন্ত কয়েক ধাপ এগোবে বলে মনে করছেন তদন্তকারীরা। ভাদু শেখের খুনের তদন্তে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

ভাদু খুন এবং অগ্নিসংযোগের মধ্যে যোগসূত্র খুঁজছে সিবিআই

রামপুরহাটে আগুন (Rampurhat Violence) লাগিয়ে পুড়িয়ে মারার ঘটনায় তদন্ত করছে সিবিআই। অন্যদিকে, তৃণমূল নেতা ভাদু শেখের খুনের তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশ। এই দুই ঘটনার মধ্যে কী কোনও যোগ আছে? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। পুলিশ সূত্রে দাবি, ভাদু শেখের খুনের ঘটনায় মোট দশজন জড়িত। ভাদুকে ডেকে পাঠানো, বোমা মারা থেকে সবটা করেছিল এই দশজনই। এই খুনের ঘটনার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বগটুই (Bogtui Violence) মোড়ের CCTV ক্যামেরার ফুটেজ। ওই CCTV ক্যামেরার ফুটেজ থেকেই ভাদু শেখ খুনে যুক্ত চার-পাঁচ জনের ছবি পাওয়া গেছে। ওই ফুটেজকে হাতিয়ার করেই, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে CID সূত্রে খবর। এই ঘটনায় অন্যতম দুই অভিযুক্ত সোনা শেখ এবং পলাশ শেখের এখনও খোঁজ মেলেনি এর মধ্যে ভাদু শেখের খুনের পর, সোনা শেখের বাড়িতেই ঘটেছিল সবথেকে মারাত্মক অগ্নিকাণ্ড। সেখান থেকে উদ্ধার হয় সাতজনের পোড়া মৃতদেহ। 

আরও পড়ুন: Dev on Rampurhat Violence: ক্ষমতার নেশায় এমন যাতে না হয়ে যায়, যাতে মানুষ মানুষকেই চিনতে পারল না, মন্তব্য দেবের

স্থানীয় সূত্রে দাবি, সোনা শেখ, পলাশ শেখ এবং ভাদু শেখ একসময়ে একসঙ্গে তোলাবাজির কারবার চালাতেন। গতবছর জানুয়ারি মাসে ভাদু শেখের দাদা বাবর শেখ খুন হয়ে যান। মাস ছয়েকের মধ্যে খুন হন ভাদুর আরেক সহযোগী বাপি মণ্ডল। সেই ঘটনায় অভিযোগ ওঠে সোনা ও পলাশের দিকে। দু’জনই গ্রেফতার হয়। 

ভাদুর দাদার খুনের নেপথ্যেও সোনা-পলাশ!

সূত্রের দাবি, তখনই ভাদু জানতে পারেন, তাঁর দাদার খুনের নেপথ্যেও এই দু’জনেরই হাত রয়েছে। এরপর থেকেই ভাদুর সঙ্গে সোনা ও পলাশের সম্পর্কের অবনতি হয়। অভিযোগ, ভাদুর দাপটে দীর্ঘদিন বগটুই গ্রামে ঢুকতে পারেননি সোনা ও পলাশ। 

এরপরই ২১ মার্চ খুন হন ভাদু শেখ। তারপরই আগুন লাগিয়ে দেওয়া হয় সোনা শেখের বাড়িতে। সোনা ও পলাশ এখন অধরা। জেরা করলে জট কাটবে মনে করছেন গোয়েন্দারা। বৃহস্পতিবার ভাদু শেখ খুনের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও, তাঁদের নাম এফআইআর-এ নেই। বৃহস্নপতিবার বেশ কিছু আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget