এক্সপ্লোর

Dilip on Mukul : দল ছেড়ে দিয়েছেন, সদস্যপদও ছাড়া উচিত ; মুকুল-প্রসঙ্গে মন্তব্য দিলীপের

ওঁর উদাহরণ প্রস্তুত করা উচিত। দল ছেড়েছেন, সদস্যপদও ছেড়ে দিক। মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।

কলকাতা : সম্প্রতি বিজেপি ছেড়ে পুরানো দল তৃণমূলে ফিরে গিয়েছেন। এবার মুকুল রায়ের বিজেপির সদস্যপদ ছেড়ে দেওয়ার দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এপ্রসঙ্গে তিনি বলেন, "উনি একজন সিনিয়র নেতা। তাঁকে লোকে বিশ্বাস করে, আস্থা করে ভোট দিয়েছিলেন। সেই জন্য উদাহরণ প্রস্তুত করা উচিত। দল ছেড়ে দিয়েছেন, সদস্যপদও ছেড়ে দেওয়া উচিত।" 

দিলীপ আরও বলেন, "দলত্যাগ বিরোধী আইন তো ভারতের সংসদে পাস হয়েছে। সবার জন্য লাগু। কিন্তু, বিধানসভায় যখন দলত্যাগ হয়, তখন স্পিকারের অনেকটা গুরুত্ব থাকে। তাঁর ইচ্ছা-অনিচ্ছার উপর অনেকটা নির্ভর করে। গত বছর যখন সিপিএম-কংগ্রেস ছেড়ে অনেক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন, তখন তারা কেসও করেছিল, কিন্তু তাতে যে সহযোগিতা করার কথা তা স্পিকার করেননি। পরে আরও ব্যাপক সংখ্যায় বহু বিধায়ক আমাদের দলে চলে আসেন। তৃণমূল সহ বিভিন্ন দল থেকে। তারও কোনও বিচার হয়নি। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এই ধরনের আইন পাস হয়েছে। একটা দলের প্রতীকে দাঁড়িয়ে বহু মানুষের সমর্থন নিয়ে জেতার পরে সেই পার্টি ছেড়ে চলে যাওয়া ঠিক নয়। সেই জন্য আইন করা হয়েছে। আগামীদিনে সেই আইনের ব্যবহারও হবে। অন্যান্য রাজ্যে এরকম বহু ঘটনা ঘটেছে। আদালতের রায়ে সদস্যপদও চলে গিয়েছে।"

গত শুক্রবার পুত্র শুভ্রাংশকে নিয়ে তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। এদিকে ভোটের পর বিজেপি ছেড়ে পুরানো দল তৃণমূলে ফিরে আসতে চেয়ে আবেদন জানিয়েছেন অনেক নেতাই। সদ্যসমাপ্ত নির্বাচনে বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন মুকুল। তৃণমূলের দাবি, আরও কয়েকজন বিজেপি বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দলত্যাগ বিরোধী আইন কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, আমি বিরোধী দলনেতা, আমি দলত্যাগ বিরোধী আইন কার্যকর করব। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, দল বদলের পর মুকুল রায় বিধায়ক পদেই থাকবেন ? নাকি, ইস্তফা দেবেন ? না, দীনেশ ত্রিবেদী বা মানস ভুঁইয়ার আসনে তাঁকে রাজ্যসভায় পাঠাবে তৃণমূল ? তবে বিধায়ক পদ ছাড়ার ব্যাপারে দলের কোর্টে বল ঠেলে দেন মুকুল। বলেন, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget