এক্সপ্লোর

Amit Malviya on Sam Pitroda : 'কোনও মন্দির কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে না', পিত্রোদার মন্তব্যে বিতর্কের ঝড়; আক্রমণ মালব্যর

Amit Malviya on Tweet : সোশাল মিডিয়ায় সরব হলেন বিজেপির আই টি সেলের প্রধান অমিত মালব্য

নয়া দিল্লি : রাহুল গান্ধী (Rahul Gandhi) ঘনিষ্ঠ শ্যাম পিত্রোদার (Sam Pitroda) মন্তব্য ঘিরে বিতর্ক। প্রভু রাম, হনুমান ও মন্দির নিয়ে আমেরিকার এক অনুষ্ঠানে মন্তব্য করেন পিত্রোদা। যা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হলেন বিজেপির আই টি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। ট্যুইটারে মালব্য লিখলেন, "রাজীব গান্ধীর সঙ্গী শ্যাম পিত্রোদা যতটা অজ্ঞাত, ততটাই দুষ্ট। তিনি তাঁর সহকর্মীর বেশি বয়স্ক ছেলেকে বেবি সিট করতে পারেন, তবে ভারতকে অপমান করার প্রয়োজন নেই। যা নিয়ে তাঁর কোনও ধারণাই নেই।"

 

ট্যুইটারে একটি ছোট ভিডিওয় শেয়ার করেছেন মালব্য। তাতে পিত্রোদাকে বলতে শোনা যাচ্ছে, "ভারতে এখন রাম, হনুমান, মন্দির...এসব নিয়ে আলোচনা। অথচ, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলি পেছনে চলে গেছে। কিন্তু, মন্দির কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে না। " 

পিত্রোদার দাবির পরিপ্রেক্ষিতে মালব্য মন্তব্য করেন, "২০২৩-এর এপ্রিলে ভারতে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার ৪.৭ শতাংশে নেমে আসে। যা গত ১৮ মাসের মধ্যে সবথেকে কম। পাইকারি মূদ্রাস্ফীতি নেতিবাচক স্তরে রয়েছে এবং সেই সময়ে তা ০.৯২%-এ ছিল, ৩৪ মাসের মধ্যে যা সর্বনিম্ন। ভারতের মুদ্রাস্ফীতি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ পিত্রোদা যে দেশে বাস করেন তার তুলনায় অনেক কম। অতিমারী ও রাশিয়া-ইউক্রেনেরে যুদ্ধের মতো পরিস্থিতি সত্ত্বেও, বিশ্বের অন্যান্য অর্থনীতির তুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিরিখে ভারত অনেক ভাল জায়গায় আছে। "

মালব্য আরও লিখেছেন, "পিত্রোদা, যিনি ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান, গত মার্চ মাসেও প্রাক্তন সাংসদের লন্ডনে দেওয়া বিবৃতির পরিপ্রেক্ষিত তাঁকে রক্ষা করতে গিয়ে একই রকম প্রতিক্রিয়া মুখোমুখি হয়েছিলেন। "

প্রসঙ্গত, গত ২ জুন ১০ দিনের সফরে আমেরিকা গেছেন রাহুল গান্ধী। ওয়েইনাডের প্রাক্তন সাংসদ সেখানে একাধিক জায়গায় ভাষণ দিচ্ছেন এবং ভারতীয়দের সঙ্গে আলাপ আলোচনা করছেন। গত ৫ জুন তিনি নিউ ইউর্কে গিয়েছিলেন। আমেরিকার সবথেকে জনপ্রিয় এই শহরের জাভিস সেন্টারে ভারতীয়দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রাহুল।

সেরা শিরোনাম

CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Shiva Sharma Death Case: পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget