এক্সপ্লোর

মেরে চামড়া গুটিয়ে দেব! অনুব্রতর 'ঠেঙিয়ে পগারপার'- এর পাল্টা বিজেপির রাজু

পাল্টা চামড়া গুটিয়ে দেওয়ার হুমকি দিয়েছে বিজেপি । রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা মেরে চামড়া গুটিয়ে আমরা করে দেব। পারলে সামলা।

সিউড়ি: এবার অনুব্রত মণ্ডলের মন্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। চামড়া গুটিয়ে দেওয়ার হুমকি দিলেন রাজু। সামনেই বিধানসভা ভোটে। তার আগে বীরভূমে চড়ছে রাজনৈতিক তরজার পারদ।

গতকাল সভা থেকে দাঁড়িয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, সোনার বাংলা গড়বেন বলছেন আগে উত্তর প্রদেশ মধ্য প্রদেশে সোনার বাংলা করুন। তারপর বাংলা নিয়ে ভাববেন। গ্রামে এলে ঠেঙিয়ে পগারপর করুন। আর এরপরই তৈরি হয় বিতর্ক।

এপ্রসঙ্গে পাল্টা চামড়া গুটিয়ে দেওয়ার হুমকি দিয়েছে বিজেপি । রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা মেরে চামড়া গুটিয়ে আমরা করে দেব। পারলে সামলা।

স্পষ্টতই, নির্বাচন যত এগিয়ে আসছে, লালমাটির জেলায় ততই বাড়ছে রাজনৈতিক বাগ্‍যুদ্ধ। বাড়ছে হুমকি এবং পাল্টা হুমকি দেওয়ার ঘটনা। একজন বলছেন, ঠেঙিয়ে পগারপার করে দেবেন। পাল্টা মেরে চামড়া গুটিয়ে দেব, বলছেন আরেকজন।

২০ ডিসেম্বর বোলপুরে মিছিল করে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছিলেন অমিত শাহ। বোলপুরে দাঁড়িয়েই পাল্টা তার জবাব দিয়েছিলেন তৃণমূলনেত্রী। মঙ্গলবার মুরারইয়ে জনসভা থেকে বাংলায় বিজেপিকে হারানোর ডাক দিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ২২০-২৩০ টি যদি আসন না পাই, রাজনীতি থেকে অবসর নেব। দিদি থাকলে বাংলা থাকবে। দিদি না থাকলে বাংলা থাকবে না। বাংলাকে অন্ধকার নামিয়ে দেবে। বাংলাকে শেষ করে দেবে। বিক্রি করে দেবে।

অনুব্রত মণ্ডলকে জবাব দিতে গিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, বীরভূমে তিনি যেভাবে অত্যাচার করেছেন, মানুষ খুনের রাজনীতি করেছেন, মাফিয়া তৈরি করেছেন। তিনি বালি মাফিয়া, সিণ্ডিকেট মাফিয়ার সঙ্গে যুক্ত। একটার পর একটা গুণ্ডা তৈরি করে আমাদের কর্মীদের খুন করিয়েছেন। আর মাত্র চারমাস। তারপরেই অনুব্রত মণ্ডলের শ্রীঘরের জায়গা আমরা পাকা করে রেখেছি।

উল্লেখ্য, গত লোকসভা ভোটে বীরভূমের দুটি আসনেই জয়লাভ করে তৃণমূল।কিন্তু লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি ফলের নিরিখে, বীরভূমের ১১টি আসনের মধ্যে ৬টিতে এগিয়ে তৃণমূল। আর ৫টি আসনে এগিয়ে বিজেপি। আসন্ন বিধানসভা ভোটে কী লেখা আছে কার ভাগ্যে সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।

সেরা শিরোনাম

Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ayushman Bharat: চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন কোন রোগের চিকিৎসা হবে ?
চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন কোন রোগের চিকিৎসা হবে ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget